শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনাম
‘গেরুয়া’ দলে যোগ দিয়ে যে বার্তা দিলেন অভিনেত্রী মানসী ধর্ম যাই হোক, রাষ্ট্রের কাছে সব নাগরিকের অধিকার সমান : সড়ক প্রতিমন্ত্রী সংখ্যালঘু নির্যাতনের বিচার নিশ্চিত হয়নি, বিচারহীনতার সংস্কৃতি দূর করার চেষ্টা চলছে: নাহিদ ইসলাম গাজায় ধ্বংসস্তূপে তাবু টানিয়েই চলছে দন্তচিকিৎসা নবম পে স্কেল বাস্তবায়ন হবে কিভাবে, জানালেন বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না: জেডি ভ্যান্স দেশের সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করছে : আইনমন্ত্রী ওজন কমানোর প্রভাবে বদলে যেতে পারে ক্ষুধা, ঘুম ও মানসিক অবস্থা ৪ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? গাজা থেকে ১৮ লাখ ৬০ হাজার ফিলিস্তিনিকে স্থানান্তরের পরিকল্পনা ইসরাইলের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ইইউ পর্যবেক্ষকদের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৯ মে, ২০২৬
  • ৪২ Time View

ডেস্কনিউজঃ ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশন বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ওপর তাদের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে ভবিষ্যৎ নির্বাচনী প্রক্রিয়া ও গণতান্ত্রিক শাসনব্যবস্থা শক্তিশালী করতে ১৯টি সুপারিশ করা হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিবেদনটি উপস্থাপন করা হয়।

গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের আগে-পরে সারাদেশে দুই মাসব্যাপী পর্যবেক্ষণের ভিত্তিতে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে। এতে পুরো নির্বাচনী প্রক্রিয়ার বিস্তারিত মূল্যায়ন তুলে ধরা হয়েছে।

ইইউ নির্বাচন পর্যবেক্ষক মিশনের প্রধান ইভার্স ইজাবস বলেন, নির্বাচন প্রক্রিয়া বিশ্বাসযোগ্য এবং দক্ষতার সাথে পরিচালিত হয়েছে, যা গণতান্ত্রিক শাসন ও আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

তিনি বলেন, এ নির্বাচনে গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি অংশীদারদের অভিন্ন প্রতিশ্রুতি প্রতিফলিত হয়েছে এবং নির্বাচনের প্রতি জনগণের আস্থা আরো সুদৃঢ় হয়েছে।

মিশন বেশ কিছু ইতিবাচক অগ্রগতি পর্যবেক্ষণ করেছে। তারা বলেছে, এ নির্বাচন আন্তর্জাতিক গণতান্ত্রিক নির্বাচনী মানদণ্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ।

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ নির্বাচন কমিশন পেশাদারিত্বের সাথে কাজ করেছে, স্বচ্ছ দৃষ্টিভঙ্গি বজায় রেখেছে এবং প্রায় সাত লাখ ৭০ হাজার প্রবাসী ভোটারের ভোটাধিকার নিশ্চিত করতে সক্ষম হয়েছে।

প্রতিবেদনে নির্বাচনী আচরণবিধি কার্যকরে নির্বাচনী অনুসন্ধান ও বিচার কমিটির সক্রিয় ভূমিকার প্রশংসা করা হয়েছে। পাশাপাশি বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধে গৃহীত উদ্যোগ এবং নাগরিক পরিসর পুনরুজ্জীবিত হওয়ার কথাও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ইভার্স ইজাবস বলেন, সম্প্রতি স্বাক্ষরিত অংশীদারিত্ব ও সহযোগিতা চুক্তির আলোকে ইউরোপীয় ইউনিয়ন এসব প্রচেষ্টায় বাংলাদেশকে সহায়তা করতে প্রস্তুত।

মিশন ছয়টি অগ্রাধিকার সুপারিশ করেছে। এর মধ্যে রয়েছে— নির্বাচনের আইনি কাঠামোর ব্যাপক সংস্কার, নির্বাচনী প্রচারণার অর্থায়ন সংক্রান্ত বিধানগুলো আরো শক্তিশালী করা, নারীর অংশগ্রহণ বাড়াতে ইতিবাচক পদক্ষেপ, ডিজিটাল পরিসর অধিকতর নিরাপদ করার লক্ষ্যে সংস্কার, ভোট গণনায় অধিক স্বচ্ছতা এবং পোস্টাল ব্যালটে ভোটদানের আওতা সম্প্রসারণ।

ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশন ২০২৫ সালের ২৮ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৪ মার্চ পর্যন্ত বাংলাদেশে অবস্থান করে। এ সময় ইইউ সদস্যভুক্ত রাষ্ট্র, কানাডা, নরওয়ে এবং সুইজারল্যান্ড থেকে আসা ২২৩ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক দেশের ৬৪ জেলায় মোতায়েন ছিলেন। বাসস

কিউএনবি/বিপুল/২৯.০৫.২০২৫/দুপুর ২.০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit