শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

মোদির ইউরোপ সফর ঘিরে কেন এত আলোচনা-সমালোচনা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ৪২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ এবং ষষ্ঠ বৃহত্তম অর্থনীতি হওয়ায় ভারতের সঙ্গে সম্পর্ক গড়তে চায় ইউরোপের অনেক দেশই। তারই ধারাবাহিকতায় মোদির ইউরোপ সফরে নেদারল্যান্ডসের সঙ্গে বাণিজ্য ও প্রতিরক্ষা খাতসহ মোট ১৭টি গুরুত্বপূর্ণ চুক্তি সই হয়। তবে বাণিজ্যিক এই সাফল্য ছাপিয়ে সফরের শুরু থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে ভারতের সংখ্যালঘু নিরাপত্তা ও সংবাদমাধ্যমের স্বাধীনতার মতো সংবেদনশীল বিষয়গুলো।

 নেদারল্যান্ডসের স্থানীয় গণমাধ্যমে ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন-পরবর্তী মুসলিম সংখ্যালঘু নির্যাতন ও ভাঙচুরের চিত্র গুরুত্বের সঙ্গে প্রচার করা হয়। এমনকি বৈঠকের আগেই ডাচ প্রধানমন্ত্রী রব জেটেন ভারতের মানবাধিকার পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। পরবর্তীতে যৌথ সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে প্রশ্নের জবাবে জানায়, সমালোচকরা ভারত সম্পর্কে যথেষ্ট ধারণা রাখে না। নরওয়ে সফরে ভারতের প্রধানমন্ত্রী মোদি নিজেই সাংবাদিকদের কোনো প্রশ্ন করার সুযোগ দেননি। তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আলাদা সংবাদ সম্মেলনে ভারতের ৫ হাজার বছরের ইতিহাস এবং করোনাকালের মানবিক সাহায্যের কথা উল্লেখ করে সমালোচকদের ‘অজ্ঞ ও এনজিও দ্বারা প্রভাবিত’ বলে আখ্যা দেয়।

মূল প্রশ্নের সরাসরি কোনো জবাব না পেয়ে ক্ষোভে ও অপমানে এক ইউরোপীয় সাংবাদিক মাঝ-পথেই প্রেস কনফারেন্স ছেড়ে বেরিয়েও যান। ইউরোপীয় দেশগুলোর কাছে বাণিজ্য ও মানবাধিকার বিষয় দুটি হলো মুদ্রার এপিঠ-ওপিঠ। ডাচ প্রধানমন্ত্রীর উদ্বেগ কিংবা বৈশ্বিক সূচকে ভারতের পিছিয়ে পড়াকে কেবল অজ্ঞতা বা প্রশ্ন এড়িয়ে যাওয়ার কৌশল দিয়ে ঢেকে রাখা সম্ভব নয়। তাই বাণিজ্যিকভাবে সফল হলেও এই সফর আন্তর্জাতিক অঙ্গনে ভারতের ভাবমূর্তির সংকটকে আরও একবার স্পষ্ট করে তুলেছে। এ অবস্থায় বিশ্লেষকরা বলছেন, বৈশ্বিক পরাশক্তি হয়ে ওঠার লড়াইয়ে কেবল অর্থনৈতিক প্রবৃদ্ধিই যথেষ্ট নয়, নিশ্চিত করতে হবে অভ্যন্তরীণ মানবাধিকার ও সংবাদমাধ্যমের অবাধ স্বাধীনতাও।

 

কিউএনবি/আয়শা/২১ মে ২০২৬,/দুপুর ২:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit