মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
ধীরগতিতে মার্কিন সেবাখাত, লাফিয়ে বাড়ছে জীবনযাত্রার ব্যয় বাব আল-মানদেব প্রণালিতে হুতিদের প্রভাব যুক্তরাষ্ট্রের বড় পরাজয়: ইরান ৭৯ হাজার ডলারের ঘড়ি চুরি, যুক্তরাষ্ট্রে বিমানবন্দরের দুই লাগেজ কর্মী গ্রেপ্তার কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগ যৌতুকের দাবিতে নির্যাতন, গৃহবধূর আত্মহত্যা সিটিস্ক্যান মেশিনে শুয়ে থাকার ভিডিও ভাইরাল, টেকনিশিয়ানের বেতন বন্ধ বোমা হামলার হুমকির পর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা জোরদার ডিজেলের রেকর্ড দামে চাপে যুক্তরাষ্ট্র, কর ছাড়ের পথে ট্রাম্প বাড়ির চালে ‘গ্রেনেড’, উদ্ধারের পর দেখা গেল খেলনা ইংল্যান্ডের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চোটের দুঃসংবাদ

ফুলবাড়ী ২৯ বিজিবির মোহনপুর সীমান্তে চোরাচালান অভিযান চালিয়ে ৩ লক্ষ ৫৬ হাজার টাকার মাদক আটক॥

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ১৩৯ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মহনপুর সীমান্ত এলাকায় চোরাচালান অভিযান চালিয়ে মালিকবিহীন ৩ লক্ষ ৫৬ হাজার ৪শত টাকা বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক করা হয়েছে।

গত ১৮ মে ২০২৬ তারিখে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ মোহনপুর ব্রীজ বিওপি’র একটি বিশেষ টহল দল দীর্ঘ পরিকল্পনা ও গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশের অভ্যন্তরে খেড়কাটি বাজার এলাকায় একটি পরিত্যক্ত স্টোরে চোরাচালানবিরোধী তল্লাশী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ২ হাজার ৩শত ৭৬ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ আটক করে। আটককৃত মালামালের মূল্য-৩,৫৬,৪০০/-(তিন লক্ষ ছাপ্পান্ন হাজার চারশত) টাকা।

এ বিষয়ে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধিনায়ক লে: কর্ণেল মোহাম্মদ আরিফ-উজ-জামান (পিএসসি) জানান, সীমান্ত এলাকায় বিজিবি টহল জোরদার করা হয়েছে। ভারত থেকে বিজিবি কোন ভাবে বাংলাদেশে ভারতীয় নাগরিক সহ কোন প্রকার নিষিদ্ধ মালামাল প্রবেশ করতে দেওয়া হবে না। সে দিকে কড়া নজর রাখা হয়েছে। মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক এবং আসামী আটকের কার্যক্রম অব্যহত থাকবে।

 

 

কিউএনবি/আয়শা/ ১৯ মে ২০২৬,/রাত ৯:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit