মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
ধীরগতিতে মার্কিন সেবাখাত, লাফিয়ে বাড়ছে জীবনযাত্রার ব্যয় বাব আল-মানদেব প্রণালিতে হুতিদের প্রভাব যুক্তরাষ্ট্রের বড় পরাজয়: ইরান ৭৯ হাজার ডলারের ঘড়ি চুরি, যুক্তরাষ্ট্রে বিমানবন্দরের দুই লাগেজ কর্মী গ্রেপ্তার কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগ যৌতুকের দাবিতে নির্যাতন, গৃহবধূর আত্মহত্যা সিটিস্ক্যান মেশিনে শুয়ে থাকার ভিডিও ভাইরাল, টেকনিশিয়ানের বেতন বন্ধ বোমা হামলার হুমকির পর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা জোরদার ডিজেলের রেকর্ড দামে চাপে যুক্তরাষ্ট্র, কর ছাড়ের পথে ট্রাম্প বাড়ির চালে ‘গ্রেনেড’, উদ্ধারের পর দেখা গেল খেলনা ইংল্যান্ডের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চোটের দুঃসংবাদ

পার্বতীপুরে তিনদিন ব্যাপী ভূমি মেলা ২০২৬ শুরু 

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৬০ Time View
আসাদুজ্জামান আসাদ দিনাজপুর প্রতিনিধি : জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিবাদ্য সামনে রেখে পার্বতীপুর উপজেলা ভূমি অফিসের আয়োজনে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) ভূমিসেবা মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুর-৫ পার্বতীপুর-ফুলবাড়ী এলাকার সাংসদ সদস্য এজেডএম রেজওয়ানুল হক।

উদ্ধোধন শেষে বেলা ১টায় উপজেলা ভুমি অফিস থেকে এক বর্নাঢ্য শোভাযাত্রা বের করে। শোভা যাত্রায় অংশ নেয় উপজেলার ১০ ইউনিয়ন ও পৌরসভার ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা ও উপ-সহকারি ভূমি কর্মকর্তাসহ বিভিন্ন জায়গা থেকে আসা সেবাগ্রহীতারা। এসময় উপস্থিত ছিলেন, পার্বতীপুর উপজেলা সেটেলমেন্টে অফিসের সহকারি সেটেলমেন্ট অফিসার মো. জিয়াউল হক ও ইঞ্জিনিয়ার এজেডএম আরিফুল হক রিয়েল প্রমুখ। পার্বতীপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো. মাহমুদ হুসাইন রাজু বলেন, “জনসাধারণের দোরগোড়ায় ভূমিসেবা পৌঁছে দিতে এবং ভূমি ব্যবস্থাপনাকে আরও আধুনিক, স্বচ্ছ ও সহজলভ্য করতে তিন দিনব্যাপী আজকের এই ভূমি সেবা মেলা।”

তিনি আরও বলেন, “আমি যোগদানের পর গত ৯ মাসে নামজারি, ভুমি উন্নয়ন কর, সাধারন বিভিন্ন সংস্থা ও অর্পিত আদায়কৃত অর্থ সরকারি কোষাগারে জমা পড়েছে।”পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সাদ্দাম হোসেন বলেন, “ভূমিসেবার মূল লক্ষ্য হচ্ছে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি, ভূমি সেবাকে সহজলভ্য ও স্বচ্ছ করা। সরকারি রাজস্ব আদায় বৃদ্ধি এবং দ্রুত সময়ে অভিযোগ নিষ্পত্তি নিশ্চিত করা।” 

 

 

কিউএনবি/আয়শা/ ১৯ মে ২০২৬,/রাত ৯:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit