বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনাম

বোচাগঞ্জে সরকারী ভাবে ধান চাল ক্রয়ের উদ্বোধন

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ৫৫ Time View

বোচাগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি : দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ সরকারী খাদ্য গুদামে ধান,চাল ক্রয়ের শুভ উদ্বোধন করেছেন আলহাজ সাদিক রিয়াজ চৌধুরী এমপি। ১৭ মে রবিবার দুপুর ১টায় সেতাবগঞ্জ খাদ্য গুদামে উপজেলার চালকল মালিকদেও কাছ থেকে প্রতি কেজি ৪৯ দরে ১৮ হাজার ২শত ৫২ মেট্রিক টন ও প্রতি কেজি ৪৮ টাকা দরে ৩ শত ৬৩ মেট্রিক টন আতব চাল এবং ৩৬ টাকা কেজি দরে ৬ শত ১৮ মেট্রিক টন ধান সরাসরি কৃষকের কাছ থেকে ক্রয়ের ফিতা কেটে উদ্বোধন করেন প্রধান অতিথি আলহাজ¦ সাদিক রিয়াজ চৌধুরী এমপি।

এসময় বোচাগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার মো. মারুফ হাসান, উপজেলা খাাদ্য নিয়ন্ত্রক মো. সাদেক সারোয়ার, ওসি এলএসডি মোঃ মিজানুর রহমান,উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. আবুল কাশেম, সাধারণ সম্পাদক মো. সফিকুল আলম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. মিজানুর রহমান, জহুরা অটো রাইস মিলের স্বত্তাধীকারী আব্দুল হান্নান, ব্যবসায়ী আলহাজ আলতাফুর রহমান, মো. ফয়জুল আলম বাবলু চৌধুরী,মো. আকিল উদ্দিন আহমেদ, মো. দেলোয়ার হোসেনসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ধান চাল সংগ্রহ আগামী আগষ্ট মাস প্রযন্ত চলমান থাকবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। ক্যাপশনঃ দিনাজপুরের বোচাগঞ্জে সরকারী খাদ্য গুদামে ধান,চাল ক্রয়ের শুভ উদ্বোধন শেষে বিশেষ মোনাজাত করছেন প্রধান অতিথি আলহাজ¦ সাদিক রিয়াজ চৌধুরী এমপিসহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

 

কিউএনবি/আয়শা/ ১৭ মে ২০২৬,/বিকাল ৫:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit