বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:২০ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী নিম্নাঞ্চল ডুবিয়ে নয়,জীবন-জীবিকা সুরক্ষায় কাপ্তাই হ্রদের পানি ব্যবস্থাপনার সিদ্ধান্ত

শর্ত পূরণে আলোচনা অংশ নেবে ইরান: ইব্রাহিম আজিজি

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৪৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক  : যুদ্ধবিরতির মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনা এগিয়ে নেওয়ার কথা জানিয়েছেন ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান ইব্রাহিম আজিজি।

এই আইনপ্রণেতা আইআরজিসি-র একজন সাবেক কমান্ডার। তিনি বলেছেন, তেহরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু এর অর্থ যেকোনো মূল্যে আলোচনা করা কিংবা অন্য পক্ষের গৃহীত যেকোনো পন্থা মেনে নেওয়া নয়।

তিনি বলেন, ইরান কিছু নির্ধারিত বিষয়ে আলোচনা এগিয়ে নিতে চায়, সেগুলো অবশ্যই পালন করতে হবে। ওয়াশিংটনের পক্ষ থেকে ইতিবাচক সংকেত পেলে তেহরান আলোচনায় অংশ নিতে পারে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনাকে ইরান ‘রণক্ষেত্রের ধারাবাহিকতা’ হিসেবে দেখছে বলে জানান ইব্রাহিম আজিজি। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরানের কার্যকলাপ কঠোরভাবে জাতীয় স্বার্থ ও নিরাপত্তা দ্বারা পরিচালিত।

ইসলামাবাদে অনুষ্ঠিতব্য আলোচনায় তেহরান অংশ নিতে চায় কিনা, এমন প্রশ্নের জবাবে আজিজি বলেন, ইরান জাতীয় স্বার্থের ভিত্তিতে কাজ করে এবং দেশের স্বার্থ ও নিরাপত্তা নিশ্চিত করতে যা যা করা প্রয়োজন, তার সবই করবে।

তিনি এই আলোচনায় অংশগ্রহণকে রণক্ষেত্রে দেশটির প্রচেষ্টারই একটি সম্প্রসারণ হিসেবে বর্ণনা করেছেন। আজিজি বলেছেন, আমরা বর্তমান আলোচনাকে রণক্ষেত্রের ধারাবাহিকতা হিসেবে দেখছি এবং এর মধ্যে রণক্ষেত্র ছাড়া আর কিছুই দেখছি না। যদি এটি এমন কোনো সাফল্য এনে দেয় যা রণক্ষেত্রের সাফল্যকে ধরে রাখতে পারে, তবে আলোচনার এই ক্ষেত্রটিও আমাদের জন্য একটি সুযোগ করে দিবে। কিন্তু যদি আমেরিকানরা তাদের জবরদস্তিমূলক আচরণের ভিত্তিতে এটিকে অতিরিক্ত দাবির ক্ষেত্রে পরিণত করতে চায়, তবে তা নয়।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা এগিয়ে নিতে পাকিস্তার জোর কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

সূত্র: আলজাজিরা।

কিউএনবি/অনিমা/২০ এপ্রিল ২০২৬,/দুপুর ১:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit