রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন

নেত্রকোণায় জরুরী হাম, রুবেলা প্রতিরোধে টিকাদান কার্যক্রমের ক্যাম্পেইনের সংবাদ সম্মেলন

শান্তা ইসলাম নেত্রকোণা প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৫৫ Time View

শান্তা ইসলাম নেত্রকোণা প্রতিনিধি : বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগীতায় নেত্রকোণা সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে জরুরী হাম, রুবেলা রোগ প্রতিরোধে টিকাদান ক্যাম্পেইন কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলন করা হয়েছে। আজ রোববার বিকেল ৫টার সময় নেত্রকোণা জেলা প্রেসক্লাবের হল রুমে এই সংবাদ সম্মেলন করা হয়।

সংবাদ সম্মেলনে সিভিল সার্জন ডাঃ গোলাম মাওলা নঈম জানান – ২০এপ্রিল থেকে আগামী ৫মে এরমধ্যে ১১কার্যদিবসে হাম, রুবেলা টিকা দেওয়া হবে। শিশু থেকে ৫বছর বয়সের মধ্যে এই টিকা দেওয়া হবে। নেত্রকোণা জেলায় টিকা ২লাখের অধিক লক্ষ্যমাত্রা, তা সম্পন্ন করা হবে।

জেলার দশটি উপজেলায় সিভিল সার্জন অফিস ও স্বাস্থ্য অধিদপ্তরের নির্ধারিত ক্যাম্পে টিকা দেওয়া হবে। টিকাদান কার্যক্রম সফল করার লক্ষ্যে বিভিন্নভাবে প্রচার-প্রচারণা চালানোর ব্যবস্থা করা হয়েছে। প্রিন্ট, অনলাইন নিউজ পোর্টাল এবং ইলেকট্রনিক মিডিয়ায় নিউজ প্রকাশের আহ্বান জানান সিভিল সার্জন। সংবাদ সম্মেলনে নেত্রকোণা সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ আহসান কবীর রিয়াদ সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/১৯ এপ্রিল ২০২৬,/রাত ৮:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit