রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম
জাতিসংঘে দেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ মাকসুদ কামাল-জাফর ইকবালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা আদালতে জামিননামা জমা দিলেন এমপি গাজী নজরুল বুক চেপে মাটিতে সালমান খান, ঘটনা কী? জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ৩৫ জন: পররাষ্ট্র সচিব অপ্রতিমের বয়স তেরো, এই সংখ্যাকে সরকারি ভবনের কপালে লিখে দিতে চাই: শামসুজ্জামান দুদু ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৫৯৩ ইন্দিরা পেরেছিলেন, দল-প্রতীক হারিয়ে মমতা কি ঘুরে দাঁড়াতে পারবেন? অপ্রতিমের মৃত্যুতে শোক জানিয়ে ন্যায়বিচার চাইলেন জামায়াত আমির

‎রংপুরে নির্মাণ শ্রমিকদের ওপর হামলার প্রতিবাদে লালমনিরহাটে মানববন্ধন, ৩ দিনের আলটিমেটাম

‎জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট
  • Update Time : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৫৬ Time View

‎জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : ‎​রংপুরে নির্মাণ শ্রমিকদের ওপর বর্বরোচিত সন্ত্রাসী হামলার প্রতিবাদ এবং দোষীদের দ্রুত গ্রেফতারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে লালমনিরহাট। আজ রবিবার সকালে শহরের প্রাণকেন্দ্র মিশন মোড়ে লালমনিরহাট জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন ও জেলা লোড-আনলোড শ্রমিক ইউনিয়নের যৌথ ব্যানারে এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালিত হয়।‎​মানববন্ধনে বক্তারা জানান, গত ১১ এপ্রিল রংপুর প্রাইম হাসপাতালের সামনে একদল চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ নির্মাণ শ্রমিকদের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে। শ্রমিকরা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। এতে আলমগীর ও শাহ জামাল নামে দুই শ্রমিক গুরুতর আহত হন। আহত আলমগীর বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।


‎​বক্তারা অভিযোগ করেন, ঘটনার আট দিন পার হয়ে গেলেও পুলিশ এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি। শ্রমিক নেতাদের দাবি, অদৃশ্য শক্তির ইশারায় পুলিশ নীরব ভূমিকা পালন করছে।​সমাবেশ থেকে আগামী তিন দিনের মধ্যে হামলাকারী ও চাঁদাবাজদের গ্রেফতারের আলটিমেটাম দেওয়া হয়। অন্যথায় রংপুর বিভাগ জুড়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শ্রমিক নেতারা।‎​মানববন্ধনে বক্তব্য রাখেন, ​আবু জাফর, সহ-প্রচার সম্পাদক, কেন্দ্রীয় কমিটি, বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন, ​আল আমিন, সদস্য সচিব, রংপুর বিভাগীয় নির্মাণ শ্রমিক ফেডারেশন, ​হাফিজুল ইসলাম সাগর, সাধারণ সম্পাদক, রংপুর বিভাগীয় শহর ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন,​খোকনুজ্জামান জুয়েল, কোষাধ্যক্ষ, ​মোঃ জহুরুল হক, সহ-সভাপতি, লালমনিরহাট জেলা ইমারত শ্রমিক ইউনিয়ন।

​এছাড়াও জেলার বিভিন্ন পর্যায়ের শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা এই প্রতিবাদ কর্মসূচিতে সংহতি প্রকাশ করে অংশ নেন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।


কিউএনবি/অনিমা/১৯ এপ্রিল ২০২৬,/দুপুর ২:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit