বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন

ইরানের জাহাজে অভিযান চালাতে প্রস্তুত হচ্ছে যুক্তরাষ্ট্র, হুঁশিয়ারি তেহরানের

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৩৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। পাল্টাপাল্টি পদক্ষেপের ফলে বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি পরিবহন রুট দিয়ে জাহাজ চলাচল এখনো অনিরাপদ রয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী আগামী কয়েক দিনের মধ্যে ইরান–সংশ্লিষ্ট তেলবাহী ট্যাংকারে ওঠার এবং আন্তর্জাতিক জলসীমায় চলাচলরত কিছু বাণিজ্যিক জাহাজ জব্দ করার প্রস্তুতি নিচ্ছে। তবে আল জাজিরা জানায়, তারা এই প্রতিবেদনটি তাৎক্ষণিকভাবে স্বাধীন উৎস থেকে যাচাই করতে পারেনি।

এই পরিস্থিতির মধ্যেই ইরানের সামরিক বাহিনী ঘোষণা দিয়েছে, তারা হরমুজ প্রণালির ওপর নিজেদের নিয়ন্ত্রণ আরও কঠোর করছে। উল্লেখ্য, এই প্রণালি দিয়ে বিশ্বের মোট তেল এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) প্রায় এক–পঞ্চমাংশ পরিবহন হয়। ইরান পথটি আজ উন্মুক্ত ঘোষণা করলেও কিছু সময় পরেই নাবিকদের সতর্ক করে জানানো হয়, জ্বালানি পরিবহনের এই গুরুত্বপূর্ণ রুট আবারও বন্ধ।

উল্লেখ্য, পাকিস্তানে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র–ইরান আলোচনায় কোনো অগ্রগতি না হওয়ায় যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি ও পারস্য উপসাগরে অবস্থিত ইরানের বন্দরগুলো অবরোধ করে। এই অবরোধ ১৪ এপ্রিল থেকে কার্যকর হয়। তেহরান দাবি করেছে, এই পদক্ষেপ যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে নেওয়া হয়েছে। এর প্রতিক্রিয়ায় ইরান প্রণালি দিয়ে আন্তর্জাতিক জাহাজ চলাচল সীমিত করতে শুরু করে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ বিষয়ে কঠোর অবস্থান জানিয়ে বলেছেন, ইরান হরমুজ প্রণালি বন্ধ করার হুমকি দিয়ে যুক্তরাষ্ট্রকে ব্ল্যাকমেইল করতে পারবে না। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ‘খুব ভালো আলোচনা’ চলছে। কিন্তু এর মধ্যেই তেহরান আবার গুরুত্বপূর্ণ এই তেল পরিবহন করিডর বন্ধ করার চেষ্টা করছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

এদিকে, আজ কিছু বাণিজ্যিক জাহাজ ইরানি নৌবাহিনীর পক্ষ থেকে রেডিও বার্তা পেয়েছে বলে জানানো হয়েছে। সেই বার্তায় বলা হয়, হরমুজ প্রণালি দিয়ে কোনো জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে না।

কিউএনবি/অনিমা/১৯ এপ্রিল ২০২৬,/সকাল ৭:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit