বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন

পশ্চিম তীরে ফিলিস্তিনি শিশুদের স্কুলে যাওয়ার পথেও কাঁটাতারের বেড়া!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ৪৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : অবরুদ্ধ বাস্তবতায় স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেছে বহু ফিলিস্তিনি শিশুর। পশ্চিম তীরের উম্ম আল-খাইর গ্রামে শিশুদের স্কুলে যাওয়ার পথ কাঁটাতারের বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছে ইহুদি বসতি স্থাপনকারীরা। স্থানীয়দের অভিযোগ, পাশের কারমেল বসতি থেকে আসা লোকজনই এই বাধা তৈরি করেছে।

তিনি বলেন, ‘টানা দ্বিতীয় দিনের মতো শিশুরা স্কুলে যেতে পারছে না, বসতি স্থাপনকারীরা তাদের স্কুলে যাওয়ার পথটি বন্ধ করে দিয়েছে। ইসরাইলি পক্ষ আমাদের একটি ভিন্ন পথে যেতে বলছে, যা খুবই বিপজ্জনক ও দীর্ঘ। তাই আমরা জোর দিচ্ছি সেই প্রধান পথ ব্যবহারের ওপর, যেটি দিয়ে আমাদের শিশুরা সবসময় যাতায়াত করেছে।’ 
গ্রাম পরিষদের প্রধান আরও বলেন, বসতি স্থাপনকারীদের আসল লক্ষ্য শুধু রাস্তা নয়, বরং নতুন বসতি সম্প্রসারণ এবং পুরো জমি দখল করা। মানবাধিকার সংগঠন এই ঘটনাকে একটি বৃহত্তর কৌশলের অংশ হিসেবে দেখছে। তাদের দাবি, বসতি স্থাপনকারী ও ইসরাইলি বাহিনী যৌথভাবে ফিলিস্তিনিদের ভয় দেখিয়ে এলাকা ছাড়তে বাধ্য করার চেষ্টা করছে, যা কার্যত জাতিগত নিধনের শামিল।
পশ্চিম তীরে ইসরাইলের স্থল অভিযান শুরুর পর থেকে ফিলিস্তিনিদের চলাচলের ওপর বিধিনিষেধ বেড়েই চলেছে। নতুন চেকপোস্ট, সড়ক অবরোধ আর বসতি সম্প্রসারণের ফলে পরিস্থিতি আরও জটিল হচ্ছে। আন্তর্জাতিক মহল এই বসতিগুলোকে অবৈধ বললেও, বাস্তবে এর বিস্তার থামছে না। যার সরাসরি প্রভাব পড়ছে সাধারণ মানুষ আর শিশুদের ওপর।

 

 

কিউএনবি/আয়শা/১৭ এপ্রিল ২০২৬,/দুপুর ১:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit