বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন

দুর্গাপুরে ঐতিহ্যবাহী চড়কপূজা অনুষ্ঠিত

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ৫৯ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : চৈত্রসংক্রান্তি উপলক্ষে প্রতিবছরের মতো এবারও নেত্রকোনার দুর্গাপুরে আয়োজন করা হয় চড়কপূজা। মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে পৌর শহরের দশভুজা বাড়ি মন্দির চত্বরে এ চড়কপূজা অনুষ্ঠিত হয়। এই পূজার বিশেষত্ব হলো, খালি পায়ে ভক্তরা আগুনের মধ্য দিয়ে হাঁটাচলা করেন, পিঠে বিশাল আকারের বরশি গেঁথে চড়ক গাছে ঝুলে দেবতাকে প্রনাম করেন।

সংশ্লিষ্ট জনেরা জানান, চড়কপূজা মূলত শিব ঠাকুরের পূজা। এ পূজায় অংশগ্রহণকারীরা চৈত্র মাসে বাড়ির বাইরে শিবমন্দিরে অবস্থান করেন। এ সময় তাঁরা লাল কাপড় পরে সন্ন্যাসীর মতো বিশেষভাবে জীবন যাপন করেন। তাঁদের শিবের ভক্ত বলা হয়ে থাকে। তাঁরা শিব ও গৌরী সাজিয়ে বাড়ি বাড়ি গিয়ে গাজনের গান পরিবেশন করেন। এ সময় মানুষ তাঁদের চাল-সবজি ও আর্থিকভাবে সহায়তা দিয়ে থাকেন। এই সহায়তা দিয়ে চড়কপূজার সামগ্রীক আয়োজন করা হয়।

চড়কপূজার দিন তান্ত্রিক মন্ত্র দ্বারা একজন সন্ন্যাসীর পিঠে লোহার বড়শি গেঁথে চড়কগাছে বেঁধে ঘোরানো হয়। সন্ন্যাসীদের ভাষ্য আধ্যাত্মিক শক্তির বলে এ ধরনের শারীরিক কসরত করতে পারেন তাঁরা। এই চড়কপূজা দেখতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে হাজারো ভক্ত মন্দির চত্বরে জড়ো হয়। উপজেলার বাইরে থেকেও অনেক ভক্তবৃন্দরা আসেন এই পূজায় আশীর্বাদ নিতে।

চড়কপূজা কমিটির পরিচালক আনন্দ ঋষি বলেন, ‘দীর্ঘদিন ধরে দশভুজা বাড়ি মন্দির চত্বরে চড়ক পূজা করে আসছি। চৈত্রসংক্রান্তি উপলক্ষে আমরা এই চড়ক পূজা করি। প্রতিবছরই চরক ঘোরানো হয়। এতে বিভিন্ন জনের মনোবাসনা পূর্ণসহ অনেক আশা-আকাঙ্খা পূর্ণ করতে বিভিন্ন এলাকা থেকে সনাতন ধর্মের লোকজন চলে আসে এই পূজায়। ধর্মীয় এই ঐতিহ্য ধরে রাখতে ভক্তদের সহযোগিতাতেই এই পূজা অনুষ্ঠিত হয়ে থাকে।

 

 

কিউএনবি/আয়শা/১৫ এপ্রিল ২০২৬,/রাত ৯:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit