সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন

‎’আলোকিত লালমনিরহাট’ অর্থাভাবে থমকে যাওয়া ৬ মেধাবীর পাশে জেলা প্রশাসন

‎জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট
  • Update Time : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ৬৬ Time View

‎‎জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : ‎লালমনিরহাট জেলার প্রত্যন্ত অঞ্চলের মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন সারথি হয়ে দাঁড়িয়েছে জেলা প্রশাসন। অর্থাভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে হিমশিম খাওয়া ৬ জন মেধাবী শিক্ষার্থীর পাশে আর্থিক সহায়তা নিয়ে এগিয়ে এসেছেন জেলা প্রশাসক।​বুধবার (১৫ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে এই সহায়তার অর্থ তুলে দেন জেলা প্রশাসক মুহা. রাশেদুল হক প্রধান।

‎​অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, মেধা থাকা সত্ত্বেও কেবল অর্থের অভাবে কারো উচ্চশিক্ষার পথ বন্ধ হতে পারে না। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু মহোদয়ের দিকনির্দেশনায় আমরা ‘আলোকিত লালমনিরহাট’ গড়ার লক্ষ্যে কাজ করছি। এই শিক্ষার্থীরা ভবিষ্যতে দক্ষ নাগরিক হয়ে জেলার মুখ উজ্জ্বল করবে বলে আমাদের বিশ্বাস।‎তিনি আরও জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের এই সহযোগিতার ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।আর্থিক সহায়তা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে এক শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়ার পর যখন পরিবারে চিন্তার ছাপ পড়েছিল, তখন জেলা প্রশাসনের এই সময়োপযোগী সহায়তা তাদের নতুন করে বাঁচার স্বপ্ন দেখিয়েছে।

​অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাসেল মিয়া সহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় সংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত কর্মকর্তারা শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত হওয়ার আহ্বান জানান।

কিউএনবি/অনিমা/১৫ এপ্রিল ২০২৬,/সন্ধ্যা ৬:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit