শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন

চৌগাছায় বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

এম এ রহিম চৌগাছা (যশোর)
  • Update Time : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ৭৩ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় উপজেলা ও পৌর বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১৫ এপ্রিল দুপুরে চৌগাছা ডিভাইন সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। ২৭ এপ্রিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান যশোরে আগমন উপলক্ষে এ প্রস্তুতি সভার আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি এম এ ছালাম। প্রধান অতিথির বক্তৃতা করেন যশোর জেলা বিএনপির সভাপতি এ্যাড সৈয়দ সাবেরুল হক সাবু। চৌগাছা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাকের পরিচালনায় বিষেশ অতিথির বক্তৃতা করেন যশোর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম।

প্রস্তুতি সভা বক্তৃতা করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি জহুরুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইউনুচ আলী দফাদার, পৌর বিএনপির সভাপতি সেলিম রেজা আওলিয়ার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হালিম চঞ্চল প্রমুখ। এ সময় উপজেলা ও পৌর বিএনপির নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/১৫ এপ্রিল ২০২৬,/সন্ধ্যা ৬:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit