সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
আমদানি-রপ্তানি বাণিজ্যে শঙ্কা কাস্টমসের ৭ কর্মকর্তা বদলি আগামী ২-১ দিনের মধ্যে সার সংকট পরিস্থিতি স্বাভাবিক হবে : কৃষিমন্ত্রী শুধু প্রযুক্তি হিসেবে নয়, এআই হোক উৎপাদনশীলতা বৃদ্ধির হাতিয়ার : জনপ্রশাসন উপদেষ্টা এবার সাত দফা দাবিতে ঢাকা-রংপুর লংমার্চের ডাক জামায়াতের সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি প্রেমিকার মরদেহ বস্তায় ভরে পাহাড়ে ফেলার চেষ্টা, রাস্তায় চুইয়ে পড়া রক্ত দেখে ধরে ফেলল পুলিশ যে সিনেমা বদলে দেয় নওয়াজুদ্দীনের ক্যারিয়ার, হাতে আসে ব্ল্যাঙ্ক চেক ও ২০০ চিত্রনাট্য কুয়ালালামপুরে অভিযান, আটক ৪৭২ বিদেশির ৩৬৪ জনই বাংলাদেশি ‘ইউনিয়ন-উপজেলা নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই’

রাজনীতি ‘জঙ্গি এমপি’ অপবাদে সংসদে বিশেষ অধিকার ক্ষুণ্নের নোটিশ দিলেন হানজালা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ৬০ Time View

ডেস্ক নিউজ : সংসদ এলাকায় ‘জঙ্গি এমপি’ আখ্যা দিয়ে অপবাদ দেওয়া হয়েছে— এ অভিযোগ এনে জাতীয় সংসদে বিশেষ অধিকার লঙ্ঘনের নোটিশ জমা দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের সংসদ সদস্য সাইদউদ্দিন আহমদ হানজালা।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে বৃহস্পতিবার (৯ মার্চ) অধিবেশনের শুরুতে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়। এরপর নোটিশটি উত্থাপন করেন হানজালা। হানজালা বলেন, গত ৩০ তারিখে (৩০ মার্চ) সংসদ এলাকায় তাকে প্রকাশ্যে ‘জঙ্গি এমপি’ বলা হয়। পরে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে তিনি সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হচ্ছেন এবং সংসদ সদস্য হিসেবে তার বিশেষ অধিকার ক্ষুণ্ন হয়েছে বলে মনে করেন।

তিনি আরও বলেন, বিগত ৩০ তারিখে সংসদ এলাকার মধ্যে আমাকে প্রকাশ্য “জঙ্গি এমপি” বলে অপবাদ দেওয়া হয়। যাহা বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে করে আমি সামাজিকভাবে ভীষণ হেয়প্রতিপন্ন হচ্ছি। সংসদের অভ্যন্তরে গর্হিত হওয়ায় সংসদে আমার বিশেষ অধিকার ক্ষুণ্ণ হয়েছে বলে মনে করছি।

এটিকে ‘ফ্যাসিস্ট ওয়ার্ড’ আখ্যা দিয়ে হানজালা বলেন, গত ১৭ বছর ধরে এ ধরনের শব্দ ব্যবহার করে “ভালো মানুষকে, দাড়িওয়ালা-টুপিওয়ালা মানুষকে” বিভিন্ন অপবাদ দিয়ে, বিভিন্নভাবে তারা হেয়প্রতিপন্ন করেছে। সরকারি ও বিরোধী দল নির্বিশেষে সব সংসদ সদস্যের সম্মান রক্ষায় স্পিকারের হস্তক্ষেপও চান তিনি।

হানজালা বলেন, আমি চাই আপনার মাধ্যমে প্রত্যেকেই যেন তার সম্মান নিয়ে থাকতে পারে। কারও সম্মান আগামীতে কেউ যেন ক্ষুণ্ন করতে না পারে। পরে স্পিকার ওই সদস্যর বিশেষ অধিকারের প্রশ্নটি উত্থাপিত হলো বলে সংসদে জানান। স্পিকার বলেন, সংসদ সদস্যের বিশেষ অধিকারের প্রশ্নটি অধিকতর পরীক্ষা করা, তদন্ত এবং রিপোর্টদানের জন্য বিশেষ অধিকার সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে প্রেরণ করা হয়। বিশেষ অধিকার-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

 

 

কিউএনবি/আয়শা/০৯ এপ্রিল ২০২৬,/সন্ধ্যা ৬:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit