শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

আসুন আগে রোগ ডিটেক্ট করি, তারপরে ওষুধ দেই: বিরোধী দলকে আইনমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ৪৪ Time View

ডেস্ক নিউজ : কথায় কথায় বিরোধিতা না করে এক টেবিলে বসে আলোচনার মাধ্যমে সব সমাধান করতে বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার (৯ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ, ২০২৫ রহিতকরণকল্পে আনীত সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ (রহিতকরণ) বিল, ২০২৬ পাশ করার সময় বিরোধিতা করে রংপুর ৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেনের বক্তব্যের জবাব দিতে গিয়ে মন্ত্রী এ আহ্বান জানান।

এ সময় আইনমন্ত্রী বলেন, আমরা বিচারক নিয়োগ সংক্রান্ত বিষয় আইন প্রণয়ন করব। আমরা সংবিধান সংশোধনের জন্য বিশেষ কমিটি করতে চাচ্ছি। আমরা সেই কমিটির কাছে ফিরে যাই। সেই কমিটির কাছে গিয়ে আপনি যে আইনটির কথা বলছেন, আপনি বিচারক নিয়োগের যে স্বচ্ছতার কথা বলছেন, আপনি যে মানদণ্ডের বিচারক চান, যে সুপ্রিম কোর্ট চান, যে বিচার বিভাগের মানদণ্ড চান, যে বিচারালয় চান, আমরাও সেই বিচারালয় চাই। আমরা চাই না যে বাংলাদেশে আর কোনো মানিকের জন্ম হোক। আমরা চাই না বাংলাদেশে আর কোনো খায়রুল হক গজিয়ে উঠুক। আমরা চাই না আর কোনো বিচার বিভাগীয় কিলিং হোক।

আইনমন্ত্রী বিরোধী দলের উদ্দেশ্যে বলেন, আসুন- কোন কোন জায়গায় রোগ আছে, সেটা ডিটেক্ট করি। আসুন, প্রপার ডায়াগনোসিস করি। তারপরে আসুন ওষুধ দেই। আমরা সেই পথ ধরে এগিয়ে যাই। তা না করে যদি আমরা কথায় কথায় এখন বিরোধিতা করি, আর পেছনে বসে ফ্যাসিস্টরা হাতে তালি দিচ্ছে। আপনারা সঠিক পথে আসেন। আমরাও বেঠিক হতে পারি। আমরাও সঠিক পথে আসতে চাই। আমরাও ভুল করতে পারি। আমরা সঠিক পথে আসতে চাই। আসুন- দুই পক্ষের ভুল সঠিক কথা এক টেবিলে বসে আমরা আলোচনা করে সমাধান করি।

 

 

কিউএনবি/আয়শা/০৯ এপ্রিল ২০২৬,/সন্ধ্যা ৬:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit