শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম
নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ ‎লালমনিরহাটের ঐতিহ্যবাহী সিন্দুরমতি দিঘিকে আকর্ষণীয় ধর্মীয় ও পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে— ত্রাণমন্ত্রী দুলু

বিসিবিতে গত ১৬ বছরের ‘অবৈধ’ নিয়োগের তদন্ত হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ৪২ Time View

ডেস্ক নিউজ : বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) বিগত আওয়ামী লীগ সরকারের ১৬ বছরে হওয়া সব নিয়োগ ও অনিয়মের বিষয়ে কঠোর তদন্তের ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি জানিয়েছেন, ২০০৮ সাল থেকে দলীয় প্রভাবে যারা অবৈধভাবে নিয়োগ পেয়েছেন, তাদের চিহ্নিত করতে দ্রুত একটি তদন্ত কমিটি গঠন করা হবে।

রোববার (২৯ মার্চ) সংসদ অধিবেশনে বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ হোসেনের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘বিগত ২০০৮ সাল থেকে যারা দলীয় সুযোগ-সুবিধার মাধ্যমে অবৈধভাবে নিয়োগ পেয়েছেন, তাদের নিয়ে দ্রুত তদন্ত কমিটি গঠন করা হবে।

এতে কারা কারা জড়িত আছে, তা জাতির সামনে নিয়ে আসব। আপনারা শুনে অবাক হবেন, বিসিবির অর্থ ও জনবল ব্যবহার করে একটি গ্রুপ বিগত সময়ে ভোটের অধিকার হরণ করার মতো অপকর্মে সহায়তা করেছে।’বোর্ডের যেসব কর্মকর্তা ও কর্মচারী এসব অপকর্মের সঙ্গে জড়িত ছিলেন, তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।

এর আগে সংসদ সদস্য মোশারফ হোসেন তার প্রশ্নে অভিযোগ করেন, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে ক্রিকেট বোর্ডের কতিপয় কর্মকর্তা বোর্ডের সম্পত্তি ব্যবহার করে অনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করেছেন। এর জবাবে আমিনুল হক বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে ক্রিকেট বোর্ডসহ সব খেলাধুলাকে দলীয়করণ ও রাজনীতিকরণ করা হয়েছিল। এতে দেশের ক্রীড়াঙ্গন স্থবির হয়ে ধ্বংসের মুখে চলে গেছে। বর্তমান সরকার প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ক্রীড়াঙ্গনকে সম্পূর্ণ রাজনৈতিক প্রভাবমুক্ত করার কাজ করে যাচ্ছে।

ক্রিকেট বোর্ডের দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের ব্যক্তিগত সম্পদের হিসাব নেওয়ার বিষয়টিও সামনে আনেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘ক্রিকেট বোর্ডের দুর্নীতিগ্রস্ত কিছু কর্মকর্তা-কর্মচারীর ব্যক্তিগত সম্পদের হিসাব নেওয়ার কিছু ইস্যু আমার সামনে পরিলক্ষিত হয়েছে। আমি দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালকের কাছে আহ্বান করব– এ বিষয়ে কোনো তদন্ত থাকলে তা যেন আমাদের অবগত করেন, যাতে আমরা তা জাতির সামনে তুলে ধরতে পারি।’

 

 

কিউএনবি/আয়শা/২৯ মার্চ ২০২৬,/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit