শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
বেলজিয়ামের জার্সি তুলে রাখছেন অ্যাক্সেল উইটসেল মেঘনা আলমকে প্রধানমন্ত্রীর ‘মহিলা অ্যাম্বাসেডর’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী মাঝ আকাশে বিমানের দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি, দেখুন ভিডিও বিএনপি কোন ধরনের দল ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী ১০ গোলের পর এবার ৬ গোলে হারল বাংলাদেশ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জার্মান চ্যান্সেলরের দ্বিমুখী নীতির সমালোচনায় ইরান বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ হাঁটুর চোটে ৩ সপ্তাহ মাঠের বাইরে বার্সার গোলরক্ষক গার্সিয়া

মোস্তাফিজের কাছ থেকে শিখতে আগ্রহী হারিস রউফ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ৫৩ Time View

স্পোর্টস ডস্কে : পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স এবারের মৌসুমে দুর্দান্ত সূচনা করেছে। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে তারা নবাগত হায়দরাবাদ কিংসম্যানকে ৬৯ রানের বড় ব্যবধানে হারিয়েছে।

দলের বড় জয়ে বল হাতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমান। নিয়ন্ত্রিত বোলিংয়ে ৪ ওভারে মাত্র ১৯ রান খরচ করে ১ উইকেট শিকার করেছেন তিনি। টাইগার পেসারের এই পারফরম্যান্সের প্রশংসা করেছেন পাকিস্তানের ফাস্ট বোলার হারিস রউফ।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রউফ বলেন, ‘মোস্তাফিজ বিশ্বের নানা প্রান্তে টি-টোয়েন্টি লিগে খেলেছেন। বাংলাদেশের হয়ে তিনি অনেক ভালো পারফরম্যান্স দেখিয়েছেন এবং আমাদের বোলিং ইউনিটকে শক্তিশালী করেছেন।’

তিনি আরও জানান, ‘আমার চেষ্টা থাকবে মোস্তাফিজের কাছ থেকে নতুন কৌশল শিখে তা মাঠে কাজে লাগানোর। উনি অনেক অভিজ্ঞ বোলার।’ রউফ দলের বোলিং ইউনিটের ব্যাপারেও বলেন, ‘আমাদের বোলিং লাইনআপ এমন যে, আন্তর্জাতিক ক্রিকেটেও এরকম শক্তিশালী কম্বিনেশন কম দেখা যায়।

আমাদের দলে টি-টোয়েন্টির সেরা বোলাররা আছেন—পেসার ও স্পিনার দুটোই। বেঞ্চেও ভালো বোলার রয়েছে।’এদিন আরেক টাইগার ক্রিকেটার পারভেজ হোসেন ইমন লাহোরের জার্সিতে পিএসএলে অভিষেক করেছেন। তবে ব্যাট হাতে তিনি আশানুরূপ পারফর্ম করতে পারেননি, ১৩ বলে ১ ছক্কায় ১৪ রান করে সাজঘরে ফেরেন তিনি।

 

 

কিউএনবি/আয়শা/২৭ মার্চ ২০২৬,/রাত ৯:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit