বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন

মালয়েশিয়ায় সব বিদেশি কর্মীর জন্য বড় দুঃসংবাদ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ৪৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম প্রধান শ্রমবাজার মালয়েশিয়া বিদেশি কর্মীদের জন্য নতুন কঠোর নীতি ঘোষণা করেছে, যা লাখ লাখ প্রবাসীর ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ তৈরি করেছে। স্থানীয়দের কর্মসংস্থান বাড়াতে বিদেশি শ্রমিকের ওপর নির্ভরতা কমানোর লক্ষ্যে আগামী ১ জুন থেকে ‘এমপ্লয়মেন্ট পাস’-এর জন্য ন্যূনতম বেতনসীমা প্রায় দ্বিগুণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মালয়েশিয়া সরকারের ২০২৫ সালের জাতীয় পরিকল্পনা অনুযায়ী, বর্তমানে দেশটির মোট শ্রমশক্তির ১৪ শতাংশের বেশি বিদেশি কর্মী। এই হার ২০৩৫ সালের মধ্যে কমিয়ে ৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এতে দেশটিতে অবস্থানরত প্রায় ৮ লাখ বৈধ বাংলাদেশি এবং আরও কয়েক লাখ অনিয়মিত কর্মীর চাকরি টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

নতুন নীতিতে বিদেশি কর্মীদের তিনটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। ক্যাটাগরি-১-এর ক্ষেত্রে ন্যূনতম মাসিক বেতন ২০ হাজার রিঙ্গিত নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ১০ হাজার রিঙ্গিত। এই শ্রেণির কর্মীরা সর্বোচ্চ ১০ বছর থাকার সুযোগ পাবেন। ক্যাটাগরি-২-এর জন্য বেতনসীমা নির্ধারণ করা হয়েছে ১০ হাজার থেকে ১৯ হাজার ৯৯৯ রিঙ্গিত, এবং তাদের ক্ষেত্রেও সর্বোচ্চ ১০ বছর অবস্থানের সুযোগ রাখা হয়েছে।

সবচেয়ে বেশি প্রভাব পড়বে ক্যাটাগরি-৩-এর কর্মীদের ওপর। আগে যেখানে ৫ হাজার রিঙ্গিত বেতনেই কাজের অনুমতি মিলত, এখন তা বাড়িয়ে ৫ হাজার থেকে ৯ হাজার ৯৯৯ রিঙ্গিত করা হয়েছে। এই শ্রেণির কর্মীদের সর্বোচ্চ অবস্থানসীমা কমিয়ে ৫ বছর নির্ধারণ করা হয়েছে। নির্দিষ্ট সময় শেষে নিয়োগকর্তাদের স্থানীয় কর্মী নিয়োগের পরিকল্পনা বাধ্যতামূলক করা হয়েছে।

নতুন বেতন কাঠামো অনেক প্রতিষ্ঠানের জন্য বহন করা কঠিন হয়ে পড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠানগুলো (এসএমই) এই ব্যয় সামাল দিতে না পেরে বিদেশি কর্মীদের পরিবর্তে স্থানীয়দের নিয়োগ দিতে বাধ্য হতে পারে।

 

কিউএনবি/আয়শা/২৭ মার্চ ২০২৬,/বিকাল ৪:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit