রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনাম
সূচকের ওঠানামায় পুঁজিবাজারে লেনদেন চলছে ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেল নিয়ে ট্রাম্পের চুক্তি, যেসব প্রশ্নের উত্তর এখনও মেলেনি সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জারি কাভান সুলিভানের দুর্দান্ত গোলে ফিলাডেলফিয়ার জয় নেপালের বন্যায় জলবিদ্যুৎ টানেলে নিখোঁজ এখনও ৮৯৮, উদ্ধার ৩৬১ নেপাল-চীনে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৬৮৬, নিখোঁজ প্রায় ৩ হাজার ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

হাদি হত্যার আসামিদের সাক্ষাৎ পেতে ‘কনস্যুলার অ্যাকসেস’ চেয়েছে বাংলাদেশ

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ৪৫ Time View

ডেস্ক নিউজ : ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনের সঙ্গে সাক্ষাতের জন্য কনস্যুলার অ্যাকসেস চাওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

সোমবার (৯ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিমন্ত্রী এ তথ্য জানান।

শামা ওবায়েদ বলেন, গতকাল আমরা জানতে পেরেছি, ভারতের কলকাতায় পুলিশ দুজন ব্যক্তিকে হাদি হত্যাকাণ্ডের সন্দেহভাজন হিসেবে আটক করেছে। তাদের সম্ভবত ১৪ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। ইতোমধ্যে কলকাতার উপ-হাইককমিশন যোগাযোগ করেছে, ভারতের কাছ থেকে কনস্যুলার অ্যাকসেস আমরা চেয়েছি।

প্রতিমন্ত্রী বলেন, আমাদের কাছে যে তথ্য সেটা এখনো যথেষ্ট নয়। সম্পূর্ণ তথ্য পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমরা ভারতের কাছে তা পাওয়া মাত্রই সামনের দিকে এগোতে পারব।

হত্যাকারীদের কত দ্রুত ফিরিয়ে আনা যেতে পারে—এমন প্রশ্নে প্রতিমন্ত্রী বলেন, সেটা আমরা এখনো কিছু বলতে পারছি না। এটা অন্য একটা দেশের আদালতের ব্যাপার। মাত্র এই ঘটনা ঘটেছে। আমরা কূটনীতির মাধ্যমে চেষ্টা করছি কনস্যুলার অ্যাকসেস পেতে। আমাদের নিয়ম মানতে হবে এবং সেটাই আমরা করছি।

তিনি বলেন, অবশ্যই ভারতের সঙ্গে আমাদের বন্দি বিনিময় চুক্তি আছে, যদি এই আসামিরা শনাক্ত হয়… হাদি হত্যাকাণ্ডের বিচার আমরা সবাই চাই।

কিউএনবি/অনিমা/০৯ মার্চ ২০২৬,/সন্ধ্যা ৭:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit