বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম
১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্য, যে অভিযোগ আনা হলো বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি

খাগড়াছড়িতে আন্তর্জাতিক নারী দিবস  উদযাপিত ৫ কীর্তিময় নারীকে সম্মাননা প্রদান

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি
  • Update Time : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৫৩ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : ​‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে  আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা কীর্তিময় নারীদের সম্মাননা প্রদান করা হয়েছে।​রবিবার (৮ মার্চ) সকালে খাগড়াছড়ি জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে  র‍্যালিটি  শেষ হয়। র‍্যালি পরবর্তী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুষ্মিতা খীসার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত।
এসময় খাগড়াছড়ি অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক হাসান মারুফ, জেলা মৎস্য কর্মকর্তা ড.রাজু আহম্মেদ,খাগড়াছড়ি প্রেসক্লাবের সাধারন সম্পাদক এইচ এম প্রফুল্ল, সহ  সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন নারী সংগঠনের নেত্রীবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। কীর্তিময় নারীদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে  সমাজের বিভিন্ন স্তরে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ পাঁচজন কীর্তিময় নারীকে সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্তরা হলেন: ১.শ্রীলা তালুকদার (রত্নগর্ভা ও কীর্তিময় নারী)২.তেজশ্রী চাকমা (অদম্য নারী)৩.তমসা চাকমা (অদম্য নারী)৪.শ্রাবণী চাকমা (অদম্য নারী)৫.টুম্পা ঘোষ (অদম্য নারী)সম্মাননা প্রাপ্তরা তাদের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, এ ধরনের স্বীকৃতি তাদের ভবিষ্যৎ পথচলায় অনুপ্রেরণা যোগাবে এবং সমাজের পিছিয়ে পড়া নারীদের সাহসের প্রতীক হয়ে কাজ করবে।
​প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি  জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত বলেন, একটি সমৃদ্ধ জাতি গঠনে নারীর সম-অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা অপরিহার্য। পাহাড়ি জনপদে নারীরা কৃষিশ্রম থেকে শুরু করে উদ্যোক্তা হিসেবে যে ভূমিকা রাখছেন, তা প্রশংসনীয়। তাদের এই অগ্রযাত্রাকে টেকসই করতে হলে সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন জরুরি।নারীর শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও নিরাপত্তা নিশ্চিত করলেই শক্তিশালী জাতি গড়ে তোলা সম্ভব।আলোচনা সভা শেষে প্রধান অতিথি খাগড়াছড়ি  জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত জেলার   সমাজের বিভিন্ন স্তরে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ পাঁচজন কীর্তিময় নারীকে সম্মাননা স্বারক তুলেদেন। 
কিউএনবি/অনিমা/০৮ মার্চ ২০২৬,/বিকাল ৫:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit