বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন

ইরানে যুক্তরাষ্ট্রের ‘গুণ্ডামি’, উত্তর কোরিয়ার কঠোর বার্তা

Reporter Name
  • Update Time : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ৪০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রকে উদ্ধৃত করে দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানিয়েছে, মার্কিন ও ইসরাইলি হামলা ইরানের ওপর ‘অবৈধ আগ্রাসন’ এবং জাতীয় সার্বভৌমত্বের লঙ্ঘন।

মুখপাত্রের মন্তব্য অনুযায়ী, মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা (ইরানে হামলায়) ‘প্রত্যাশার সীমার মধ্যে’ ছিল। এটি যুক্তরাষ্ট্রের ‘আধিপত্যবাদী এবং গ্যাংস্টার-সদৃশ’ আচরণের একটি অনিবার্য ফলাফল।
 
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ‘আগ্রাসী যুদ্ধ’ কোনো পরিস্থিতিতেই গ্রহণযোগ্য নয় বলেও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে। এদিকে ইরানের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় মধ্য ইসরাইলের বেইত শেমেশ শহরে অন্তত আটজন নিহত এবং প্রায় ২০ জন আহত হয়েছেন।
 
জেরুজালেম থেকে প্রায় ৩০ কিলোমিটার (১৯ মাইল) পশ্চিমে অবস্থিত ওই শহরে হামলার তথ্য জানিয়েছে একটি জরুরি চিকিৎসা সেবা সংস্থা। টেলিভিশনে দেয়া এক বিবৃতিতে সংস্থাটির মুখপাত্র জাকি হেলার বলেন, ‘বেইত শেমেশে সরাসরি আঘাতে (ক্ষেপণাস্ত্রের) চারজন নিহত হয়েছেন।’
 
তবে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এ হামলায় অন্তত ৬ জন নিহত হয়েছেন। আর আল জাজিরা ৮ জন নিহতের খবর দিয়েছে।
ইসরাইলি সেনাবাহিনী টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে জানিয়েছে, ঘটনাস্থলে অনুসন্ধান ও উদ্ধারকারী দল, চিকিৎসক দল এবং হতাহতদের সরিয়ে নিতে একটি হেলিকপ্টার কাজ করছে।
 
অন্যদিকে মার্কিন-ইসরাইলি যৌথ হামলায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি নিহত হওয়ার পর একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইরান। এসব হামলায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বহু হতাহতের খবর পাওয়া গেছে। 
 
রোববার (১ মার্চ) সংযুক্ত আরব আমিরাতে ইরানের হামলায় তিনজন নিহত এবং ৫৮ হালকা আহত হয়েছেন বলে জানা গেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় সামাজিক মাধ্যম এক্স-এ দেয়া এক পোস্টে এ খবর জানিয়েছে। খবর ইরান ইন্টারন্যাশনালের।
 
কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ‘এই অঞ্চলের বর্তমান পরিস্থিতির কারণে’ একজন নিহত এবং ৩২ জন আহত হয়েছেন। মন্ত্রণালয় জানিয়েছে, হতাহতদের আল-আদান হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এছাড়াও, বাহরাইনের একটি ফাইভ স্টার হোটেল কমপ্লেক্সেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

 

 

কিউএনবি/আয়শা/০১ মার্চ ২০২৬,/রাত ১০:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit