শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:৩০ অপরাহ্ন

মার্কিন হামলার শঙ্কা, দ্রুত নাগরিকদের ইরান ছাড়তে বলল চীন

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইরানে অবস্থানরত নিজেদের নাগরিকদের অতি দ্রুত দেশটি ত্যাগের নির্দেশ দিয়েছে চীন। শুক্রবার বেইজিংয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক জরুরি সতর্কবার্তায় এই আহ্বান জানানো হয়। 

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, তেহরানের সঙ্গে সাম্প্রতিক আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হওয়ার পর সেখানে মার্কিন বিমান হামলার ঝুঁকি আগের চেয়ে বহুগুণ বেড়ে গেছে।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের বিবৃতিতে উল্লেখ করেছে, বর্তমানে ইরানে বহিঃশক্তির পক্ষ থেকে নিরাপত্তা ঝুঁকির হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে চীনের সাধারণ নাগরিকদের ইরানে ভ্রমণ না করার জন্য কঠোরভাবে পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া যারা বর্তমানে দেশটিতে অবস্থান করছেন, তাদের সর্বোচ্চ সতর্ক থাকার এবং সম্ভাব্য দ্রুততম সময়ের মধ্যে ইরান ছেড়ে নিরাপদ স্থানে চলে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। 

সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট

কিউএনবি/অনিমা/২৮ ফেব্রুয়ারী ২০২৬,/সকাল ৬:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit