বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন

আরও এক পাকিস্তানি অভিনেত্রীকে বিয়ে করেছেন শোয়েব মালিক?

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬১ Time View

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিক আবারও আলোচনায় চলে এসেছেন। মাঠের বাইরে তার ব্যক্তিগত জীবন নিয়েই এখন বেশি কথা হচ্ছে। ২০২৪ সালে তিনি তৃতীয় বারের মতো বিয়ের পিঁড়িতে বসেন, স্ত্রী হিসেবে গ্রহণ করেন অভিনেত্রী সানা জাভেদকে। এর প্রায় দুই বছর পর নতুন গুঞ্জন ছড়িয়েছে। বলা হচ্ছে তিনি নাকি চতুর্থবার বিয়ে করতে যাচ্ছেন।

সোশ্যাল মিডিয়ায় তার নাম জড়ানো হচ্ছে অভিনেত্রী ভানিজা সাত্তারর সঙ্গে। অনেকে দাবি করছেন ২৭ ফেব্রুয়ারি তাদের বিয়ে হয়েছে। বিষয়টি জানিয়েছে পাকিস্তানের একাধিক সংবাদ মাধ্যম। তবে এ নিয়ে শোয়েব বা ভানিজা কেউই কিছু বলেননি।

শোয়েবের বর্তমান স্ত্রী সানার মতো ভানিজাও পাকিস্তানের টিভি অভিনেত্রী। জনপ্রিয় ‘লাডলি’ নাটকে ‘নাজো’ চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। তার জন্ম করাচিতে। তিনি বেড়ে উঠেছেন সেখানেই। এরপর করাচি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছেন পাক এই অভিনেত্রী। তার সঙ্গেই শোয়েব মালিকের বিয়ের গুঞ্জন দেখা শোনা যাচ্ছে এবার। 

এর আগে ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জার সঙ্গে তার বিয়ে ছিল আলোচনার কেন্দ্র। ২০১০ সালের এপ্রিলে হায়দরাবাদে তাদের বিয়ে হয়। তাদের একটি ছেলে আছে। নাম ইযহান। প্রায় ১৩ বছর একসঙ্গে থাকার পর ২০২৪ সালের জানুয়ারিতে তারা বিচ্ছেদের ঘোষণা দেন। এরপর অল্প সময়ের মধ্যেই সানা জাভেদকে বিয়ে করেন শোয়েব। লাহোরে তাদের ছোট পরিসরের বিয়ের ছবি ভাইরাল হয়।

শোয়েবের প্রথম বিয়ে ছিল আয়েশা সিদ্দিকীর সঙ্গে। দুই হাজার দশকের শুরুতে সেই বিয়ে হয়। পরে তাদের বিচ্ছেদ হয়। সেই সময় বড় বিতর্ক তৈরি হয়েছিল। সব মিলিয়ে শোয়েব মালিকের ব্যক্তিগত জীবন আবারও আলোচনায়। তবে চতুর্থ বিয়ের খবর এখনো নিশ্চিত নয়। আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত সবই গুঞ্জন।

 

 

কিউএনবি/আয়শা/২৭ ফেব্রুয়ারী ২০২৬,/রাত ১১:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit