বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আটোয়ারীতে প্রস্তুতিমূলক সভা

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬১ Time View

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি : শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে পঞ্চগড়ের আটোয়ারীতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার ( ১৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী।

সভায় উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. মোঃ হুমায়ুন কবীর, উপজেলা কৃষি অফিসার মোস্তাক আহমেদ, উপজেলা প্রকৌশলী(এলজিইডি) মোঃ ফয়সাল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ফজলুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষাা অফিসার লুৎফুল কবীর মোঃ কামরুল হাসান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মাসুদ হাসান, আটোয়ারী থানার প্রতিনিধি এসআই মোঃ রফিকুল ইসলাম, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক মোঃ পশিম উদ্দীন, উপজেলা বিএনপি’র সভাপতি এ.জেড.এম বজলুর রহমান (জাহেদ), সহ-সভাপতি আব্দুল্যাহেল বাকী, জামায়াতে ইসলামী’র উপজেলা আমীর মোঃ ইউনুস আলী খাঁন, সাধারণ সম্পাদক মোঃ খাদেমুল ইসলাম, অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গসহ স্থানীয় সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন।

সভার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী জানান, আগামী ২১ ফেব্রুয়ারি রাত ১২টা ১ মিনিটে উপজেলা পরিষদ চত্বরে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হবে। এছাড়া আলোচনা সভা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ নানা কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। তিনি আরো বলেন, ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এবং মাতৃভাষার মর্যাদা রক্ষায় সকল কর্মসূচি সুশৃঙ্খল ও সম্মানজনকভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন।

 

কিউএনবি/আয়শা/১৮ ফেব্রুয়ারী ২০২৬,/সন্ধ্যা ৭:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit