রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন

থাইল্যান্ডকে হারিয়ে সেমিতে বাংলাদেশ

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৩ Time View

স্পোর্টস ডেস্ক : শেষ ওভারে দলকার ছিল ১২ রান। ২০তম ওভারের দ্বিতীয় বলে স্ট্রাইক পেলেন ফারজানা ইয়াসমিন। দ্বিতীয় ও তৃতীয় বলে চার ও ছক্কা মেরে সমীকরণ নামিয়ে আনলেন ২ বলে ১। তারপর সিঙ্গেল নিয়েই বাংলাদেশকে রোমাঞ্চকর এক জয় এনে দিলেন ডানহাতি ব্যাটার।

ব্যাংককে সোমবার (১৬ ফেব্রুয়ারি) আগে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলারদের সামনে খুব একটা সুবিধা করতে পারেনি থাই ব্যাটাররা। নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে তাদের ইনিংস থামে ১০৩ রানে। 
 
দলের পক্ষে সর্বোচ্চ ৩৪ রান করেছেন নান্নাপাত কনরাবোএনকাই। এছাড়া ৩২ বলে ২৪ রান করেন নাত্থাকান চান্থাম। তাছাড়া দুই অঙ্কের দেখা পেয়েছেন অনিছা কামচমফু ও পান্নিতা মায়াও। বাংলাদেশের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন শরিফা খাতুন ও ফাহিমা খাতুন। এছাড়া ১টি করে উইকেট শিকার করেছেন ফারিহা তৃষ্ণা, সানজিদা আক্তার মেঘলা ও জান্নাতুল ফেরদৌস। 
 
জবাব দিতে নেমে স্কোরবোর্ডে ১১ রান জমা হতেই টপ-অর্ডারের ৩ ব্যাটারকে হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ ‘এ’ দল। এরপর দলের হাল ধরেন শামিমা তুলতানা ও লতা মণ্ডল। ২৯ বলে ২৬ করে বিদায় নেন শামিমা। আর ৪০ বলে ৩০ রান করে সাজঘরে ফেরেন লতা। 
 
ক্রিজে থিতু হতে পারেননি অধিনায়ক ফাহিমা। ১৬ বল খেলে ১২ রান করেই বিদায় নেন তিনি। এরপর ১৫ বলে ২৩ রানের ক্যামিওতে জয়ের পথ সুগম করেন ফারজানা ইয়াসমিন। শেষ পর্যন্ত ১ বল বাকি থাকতে ৩ উইকেট হাতে রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

 

 

কিউএনবি/খোরশেদ/১৬ ফেব্রুয়ারী ২০২৬,/সন্ধ্যা ৮:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit