রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবল বর্ষণে ব্যাংকক পানির নিচে, দুর্যোগকবলিত এলাকা ঘোষণা মোহাম্মদপুরে অফিসে হামলা ও লুটপাট, জমি দখলের অভিযোগ রাড্ডা কার্যালয় ভাঙচুরে পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন, তদন্ত কমিটি গঠন ১ অক্টোবরের মধ্যে প্রাথমিকে নিয়োগপত্র না পেলে পরবর্তীতে বিবেচনা: শিক্ষামন্ত্রী জাসদ কার্যালয়ে ‘জয় বাংলা’স্লোগান ও গোপন বৈঠক, আ.লীগ সন্দেহে আটক ৫০ সারা দেশের বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি ভারতে বসে ফেসবুকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না: বিদ্যুৎমন্ত্রী পাতলা ওড়নায় মাথার চুল দেখা গেলে নারীর নামাজ হবে কি? জাগরিত চোখে স্বপ্ন দেখার নামই জীবন: কবি আবদুল হাই শিকদার

দুর্বল কাঁধে বিশাল দায়িত্ব, ভার বহনের চেষ্টা করব : মন্ত্রিপরিষদ সচিব

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৬ Time View
ডেস্ক নিউজ :মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি বলেন, আলহামদুলিল্লাহ দেশের একটা যুগসন্ধিক্ষণে আমার দুর্বল স্কন্ধে বিশাল দায়িত্ব পড়েছে। আমি সেটার ভার বহনের চেষ্টা করব ইনশাল্লাহ।সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন মন্ত্রিপরিষদ সচিব।

নাসিমুল গনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, দেশের একটা যুগসন্ধিক্ষণে আমার দুর্বল স্কন্ধে (কাঁধে) বিশাল দায়িত্ব পড়েছে। আমি সেটার ভার বহনের চেষ্টা করবো ইনশাল্লাহ, আমার সাধ্যমতো। অতীতে যেভাবে কাজ করেছি, সেভাবেই কাজ করবো।’

নতুন মন্ত্রিসভার শপথসহ বিভিন্ন বিষয়ে প্রশ্রের উত্তরে মন্ত্রিপরিষদ সচিব বলেন, তালিকা পাওয়ার পরে তাদের জন্য যে অন্যান্য সাপোর্ট লাগে, একজন মন্ত্রী মহোদয় আসেন তার জন্য গাড়ি লাগে, একজন দেহরক্ষী থাকেন, তার বাসস্থান কোথায় হবে সেগুলোর ব্যবস্থা করতে হয়। তার সুরক্ষার ব্যবস্থা করতে হয়, তার অফিসকে অ্যালার্ট করতে হয়। তার নিজস্ব যে সমস্ত অফিসার কর্মচারী কাজ করবেন তাদের নিয়োগের ব্যবস্থা করতে হয়। এ সমস্ত কিছু দেখতে হয়।

এগুলোর জন্য প্রস্তুতি আছে কিনা সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, অবশ্যই, সরকার সব সময়ই প্রস্তুত থাকে, সরকার ফেল করে না।

নতুন মন্ত্রিপরিষদের শপথের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আমি এখনো যোগদান সম্পন্ন করতে পারিনি। আপনারা জানেন যে সকালে দুই দফায় সংসদ সদস্যদের শপথ হবে। একটা তো তারা সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন। তার পরবর্তীকালে সংস্কার সেটার জন্য শপথ নেবেন। বিকেলে যে মন্ত্রিসভার শপথ হবে। সেটার ব্যবস্থা করার জন্য আমরা এ মুহূর্তে উঠে পড়ে লেগে আছি মন্ত্রী পরিষদ বিভাগ।

আজকে নতুন মন্ত্রিপরিষদের তালিকা পাওয়া যাবে কিনা জানতে চাইলে নাসিমুল গনি বলেন, এটা নির্ভর করে যিনি ইনকামিং প্রধানমন্ত্রী হবেন তার ওপর, তার সিদ্ধান্তের ওপর। আমরা প্রস্তুতির জন্য আসছি। যখন নামগুলো আসবে তখন সবাই জানতে পারবেন।

অপর এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, কতজনের মন্ত্রিসভা হবে সেটা উনারাই ভালো বুঝবেন। আমাদের একটা প্রস্তুতি থাকে, স্ট্যান্ডার্ড যে প্রক্রিয়া সেটাই হবে। নতুন কিছু নয়।

কিউএনবি/অনিমা/১৬ ফেব্রুয়ারী ২০২৬,/বিকাল ৪:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit