সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
আমদানি-রপ্তানি বাণিজ্যে শঙ্কা কাস্টমসের ৭ কর্মকর্তা বদলি আগামী ২-১ দিনের মধ্যে সার সংকট পরিস্থিতি স্বাভাবিক হবে : কৃষিমন্ত্রী শুধু প্রযুক্তি হিসেবে নয়, এআই হোক উৎপাদনশীলতা বৃদ্ধির হাতিয়ার : জনপ্রশাসন উপদেষ্টা এবার সাত দফা দাবিতে ঢাকা-রংপুর লংমার্চের ডাক জামায়াতের সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি প্রেমিকার মরদেহ বস্তায় ভরে পাহাড়ে ফেলার চেষ্টা, রাস্তায় চুইয়ে পড়া রক্ত দেখে ধরে ফেলল পুলিশ যে সিনেমা বদলে দেয় নওয়াজুদ্দীনের ক্যারিয়ার, হাতে আসে ব্ল্যাঙ্ক চেক ও ২০০ চিত্রনাট্য কুয়ালালামপুরে অভিযান, আটক ৪৭২ বিদেশির ৩৬৪ জনই বাংলাদেশি ‘ইউনিয়ন-উপজেলা নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই’

আমরা আমেরিকা-ভারতের ইনসাফ দেখতে চাই না: চরমোনাই পীর

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৫ Time View

ডেস্ক নিউজ : ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, যখন আমরা ইসলামের পক্ষে একটি বাক্স ঘোষণা করলাম, তখন বাংলাদেশের মানুষ স্বতঃস্ফূর্ত সাড়া দিয়েছিল। মানুষ অধীর আগ্রহে সময় গুনছিল।

কিন্তু দুঃখ সহকারে বলতে হয়, যখন এই অবস্থা দেখেছিল তখন ইসলামের নামে একটি দল ক্ষমতা ও স্বার্থের জন্য আমেরিকা ও ভারতের সঙ্গে গোপনে বৈঠক করে। আমরা পরিষ্কার বলছি, আমরা আর আমেরিকা ও ভারতের ইনসাফ দেখে চাই না, আমরা মদিনা এবং ইসলামের ইনসাফ দেখতে চাই। রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে ভোলার চরফ্যাশনের টি বি স্কুল মাঠে ভোলা-৪ আসনের ইসলামী আন্দোলনের প্রার্থী কামাল উদ্দিনের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রেজাউল করিম বলেন, এখন যারা বলে আমরা শরীয়া বাস্তবায়ন করব না, প্রচলিত আইনে দেশ চালাবো। আসলে বাস্তবতা হলো এই, তাদের বাহ্যিক দেখতে সুন্দর ভিতরটা হলো মাকাল ফল। আমি ধিক্কারসহকারে বলছি, এই দেশ যখন দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছিল, আপনারা ইসলামের সাইনবোর্ড লাগিয়ে সেই দুর্নীতিবাজদের অংশীদার কিন্তু আপনারও ছিলেন। এ দায় কোনোক্রমে আপনারা এড়াতে পারবেন না।
চরমোনাই পীর বলেন, ৫৪ বছরে বার বার সরকারের পরিবর্তন দেখেছি। আমরা যে লক্ষ্য-উদ্দেশ্য নিয়ে ভোট দিয়েছি, বাস্তবে সেটির প্রতিফলন হতে দেখি নাই। এখন পরিবর্তনের জন্য একটাই নীতি আদর্শ সেটি হলো ইসলাম। এটি কালজয়ী নীতি আদর্শ। আমরা শরীয়াহ বলে থাকি, অনেকে শরীয়া শুনলে ভয় পায়। ইসলমা মানেই শরীয়া, রোজা-নামাজ, হজ্ব-যাকাতসহ ইসলামের যতো বিধিবিধান রয়েছে সবই শরীয়া।
জনসভায় ভোলা-৪ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী প্রফেসর কামাল উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নুরুল করিম আকরাম, সহ-প্রচার ও দাওয়াহ সম্পাদক কে এম শরিয়াতুল্লাহ, ইসলামী স্কলার মুফতি হাবিবুর রহমান মিসবাহ, মাওলানা হাসিব আর রহমান।

 

 

কিউএনবি/আয়শা/০৮ ফেব্রুয়ারী ২০২৬,/রাত ৮:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit