বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন

বোচাগঞ্জে প্রাথমিক শিক্ষার্থীদের সংবর্ধনা ও স্কুলব্যাগ বিতরণ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭১ Time View
বোচাগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি : দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরিক্ষা-২০২৫ এ প্রথম ও দ্বিতীয় মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, স্কুলব্যাগ বিতরণ ও শ্রেষ্ঠ সরকারী প্রাথমিক বিদ্যালয়কে সম্মাননা স্মারক প্রদান উপলক্ষে এক শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক সমাবেশ প্রথমবারের মত অনুষ্ঠিত হয়েছে।

৬ ফেব্রয়ারী শুক্রবার সকাল ১১টায় বোচাগঞ্জ উপজেলা ইংলিশ স্কুল মাঠে উপজেলা প্রশাসন আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর জেলা প্রশাসক(ডিসি) মো. রফিকুল ইসলাম। বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. মারুফ হাসান এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) এস এম হাবিবুল হাসান, উপজেলা সহকারী কমিশনার(ভুমি) সাজিদ তানভি শোভন, থানা ভারপ্রপ্ত কর্মকার্ত(ওসি) মো. মিজানুর রহমান, উপজেলা প্রকৌশলী জিবরীল আহমেদ ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আবু বক্কও সিদ্দিক। আলোচনা সভা শেষে বোচাগঞ্জ উপজেলার ১ শত ৩২টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১হাজার ৩শত ২০জন শিক্ষার্থীদের হাতে পাটের তৈরি উন্নতমানের স্কুলব্যাগ তুলে দেন প্রধান অতিথি দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম।

কিউএনবি/আয়শা/০৬ ফেব্রুয়ারী ২০২৬,/রাত ১১:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit