শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন

তারেক রহমানকে মুখোমুখি আলোচনার আহ্বান জামায়াত আমিরের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৫ Time View

ডেস্ক নিউজ : বৈধতা কেবল অবাধ-সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়েই আসে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘স্বচ্ছতা এবং জনআস্থা ছাড়া কোনো ফলাফলই জনগণের বিশ্বাস অর্জন করতে পারে না।’

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ফেরিফায়েড আইডিতে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। ডা. শফিকুর রহমান লেখেন, ‘শ্রদ্ধেয় তারেক রহমান, বৈধতা আসে কেবল একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে। স্বচ্ছতা এবং জনআস্থা ছাড়া কোনো ফলাফলই জনগণের বিশ্বাস অর্জন করতে পারে না‘।

তিনি আরো লেখেন, ‘জুলাই বিপ্লবের পর, রাজনীতি যে মার্জিত এবং সংঘাতমুক্ত হতে পারে—তা আমাদের তরুণ প্রজন্মের কাছে প্রমাণ করার দায়বদ্ধতা আমাদের রয়েছে। আসুন, আমরা সংবাদমাধ্যম ও জনগণের চুলচেরা বিশ্লেষণের মুখোমুখি হই এবং ভবিষ্যৎ শাসনের এমন একটি মানদণ্ড নির্ধারণ করি, যা সমালোচনা সহ্য করবে এবং হবে জবাবদিহিমূলক ও স্বচ্ছ।’

মুখোমুখি আলোচনার আহ্বান জানিয়ে জামায়াত আমির লেখেন, ‘যেহেতু আপনি আপনার পরিকল্পনা ঘোষণা করেছেন, আমি আপনাকে একটি প্রকাশ্য মঞ্চে সরাসরি আলোচনার আমন্ত্রণ জানাচ্ছি। সেখানে আমরা নিজ নিজ ইশতেহার জাতির সামনে তুলে ধরব এবং জনগণকেই সিদ্ধান্ত নিতে দেব। আসুন, বাংলাদেশের জন্য এক নতুন অধ্যায় শুরু করি, যেখানে আমরা সবাই জনগণের ইচ্ছাকে সম্মান জানাতে প্রতিশ্রুতিবদ্ধ থাকব।’

 

 

কিউএনবি/আয়শা/০৬ ফেব্রুয়ারী ২০২৬,/রাত ১১:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit