রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনাম
আগামী ২-১ দিনের মধ্যে সার সংকট পরিস্থিতি স্বাভাবিক হবে : কৃষিমন্ত্রী শুধু প্রযুক্তি হিসেবে নয়, এআই হোক উৎপাদনশীলতা বৃদ্ধির হাতিয়ার : জনপ্রশাসন উপদেষ্টা এবার সাত দফা দাবিতে ঢাকা-রংপুর লংমার্চের ডাক জামায়াতের সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি প্রেমিকার মরদেহ বস্তায় ভরে পাহাড়ে ফেলার চেষ্টা, রাস্তায় চুইয়ে পড়া রক্ত দেখে ধরে ফেলল পুলিশ যে সিনেমা বদলে দেয় নওয়াজুদ্দীনের ক্যারিয়ার, হাতে আসে ব্ল্যাঙ্ক চেক ও ২০০ চিত্রনাট্য কুয়ালালামপুরে অভিযান, আটক ৪৭২ বিদেশির ৩৬৪ জনই বাংলাদেশি ‘ইউনিয়ন-উপজেলা নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই’ ‎লালমনিরহাটে দুই সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন পাহাড়ের তরুণদের প্রযুক্তিনির্ভর দক্ষতায় সেনাজোনের কম্পিউটার প্রশিক্ষণ

পাচার করা অর্থ ফেরত আনতে প্রয়োজনে আন্দোলন গড়ে তোলা হবে: শফিকুর রহমান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫০ Time View

ডেস্ক নিউজ : জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের বিপুল অর্থ বিদেশে পাচার হয়েছে, যা জনগণের সম্পদ। এই অর্থ ফেরত আনার জন্য প্রয়োজন হলে আন্দোলন গড়ে তোলা হবে। একই সঙ্গে চাঁদাবাজি, দখলবাজি ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দেন। 

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্টেডিয়ামে ১১ দলীয় নির্বাচনি ঐক্যজোট আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এরপর ফরিদপুর শহরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে রাত সাড়ে ৮টার দিকে আরেক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, রাজনৈতিক দলের এক নেতা আমাদের গুপ্ত বলেছেন, এটি পুরোনো কাসুন্দি। এটি ঘেঁটে কোনো লাভ নেই। এ বক্তব্যকে মাফ করে দিলাম। 

নারীদের নিরাপত্তার বিষয়ে জনসভায় জামায়াত আমির বলেন, আমরা এমন বাংলাদেশ চাই যেখানে মা-বোনেরা ঘরে-বাইরে, কর্মক্ষেত্র ও শিক্ষাপতিষ্ঠানে নিরাপদে চলাফেরা করতে পারবেন।  তাদের সম্মানের নিশ্চয়তা থাকবে। তিনি বলেন, ভোটাধিকার রক্ষায় কোনো ধরনের পেশি শক্তি বা অনিয়মের চেষ্টা মেনে নেওয়া হবে না। কেউ যদি ভোট কেন্দ্র দখলের অপচেষ্টা চালায় বা ভোটদানে বাধা সৃষ্টি করে, তাহলে জনগণকে ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করতে হবে। 

ডা. শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামী এমন একটি বাংলাদেশ গড়তে চায়, যেখানে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠিত হবে।  জুলাই আন্দোলনে যুবকদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া দেশ থেকে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা বিতাড়ন সম্ভব হতো না।  ভবিষ্যতেও দেশের রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনে যুবকদের নেতৃত্ব দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

এ সময় জামায়াতের আমির বৃহত্তর ফরিদপুরের জামায়াত সমর্থিত ঐক্যজোটের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন।  তাদের বিজয়ী করার জন্য নেতাকর্মীদের দাঁড়িপাল্লা এবং শাপলা কলিতে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

জনসভায় জামায়াতে ইসলামীর ফরিদপুর জেলা শাখার নায়েবে আমির আবু হারিস মোল্যার সভাপতিত্বে উপস্থিত ছিলেন- ফরিদপুর-১ আসনের জামায়াতে ইসলামীর জোট সমর্থিত প্রার্থী ড. ইলিয়াস মোল্লা, খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মুফতি সরাফত হোসেন, বোয়ালমারী পৌর জামায়াতের সেক্রেটারি সৈয়দ সাজ্জাদ আলী, পৌর জামায়াতের মাওলানা নিয়ামুল হাসান প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/০৬ ফেব্রুয়ারী ২০২৬,/রাত ১১:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit