সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনাম
নওগাঁর মান্দায় জামায়াতের নির্বাচনি জনসভা আয়ারল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ শুরু শ্রীলঙ্কার বিএনপি রাস্ট্র পরিচালনায় এলে,শ্রমিকদের কল্যানে কাজ করবে। ব্যারিস্টার কায়সার কামাল খাগড়াছড়িতে ত্রিমুখী লড়াই: ২ দশক পর আসন পুনরুদ্ধারে বিএনপি, শক্ত অবস্থানে স্বতন্ত্র প্রার্থী ও জামায়াত। ফুলবাড়ীতে বাড়ীর রাস্তা নিয়ে প্রতিপক্ষের সাথে বিরোধ ও মারপিট॥ ময়মনসিংহ মহানগর ইশতেহার জামায়াতে ইসলামী মাওলানা কামরুল আহসান অধ্যাপক ডাঃ মোঃ নাসির উদ্দিন জামায়াতের হাত পাখা মার্কায় গণমিছিল ময়মনসিংহ সদর ৪ আসনে বিএনপি প্রর্থী আবু ওয়াহাব আকন্দ এর গণমিছিল ময়মনসিংহে শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা ওসি নাজমুস সাকিব এর নিরলস দায়িত্ব পালন

যে কারণে বাতিল হতে পারে পোস্টাল ব্যালট

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৬ Time View

ডেস্ক নিউজ : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রবাসী বাংলাদেশিদের দেওয়া পোস্টাল ব্যালট ভোট গণনায় অন্তর্ভুক্ত হওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, বৃহস্পতিবারের (৫ ফেব্রুয়ারি) মধ্যে ব্যালট পেপার দেশে না পৌঁছালে সংশ্লিষ্ট ভোটগুলো বাতিল বলে গণ্য হতে পারে।

গত মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের বিশেষায়িত অ্যাপ ‘পোস্টাল ভোট বিডি’-তে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ সতর্কতা জানানো হয়। ইসি সূত্র জানায়, প্রবাসী ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করতে পোস্টাল ব্যালটের ব্যবস্থা করা হলেও এর জন্য নির্ধারিত সময়সীমা রয়েছে। বিজ্ঞপ্তিতে প্রবাসীদের অনুরোধ করা হয়েছে, ভোট প্রদান শেষে সাদা রঙের ব্যালট খাম ও প্রয়োজনীয় ঘোষণাপত্র যথাযথভাবে পূরণ করে হলুদ খামে সংযুক্ত করে দ্রুততম সময়ে নিকটস্থ ডাকঘরে জমা দিতে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ৫ ফেব্রুয়ারির মধ্যে কোনো ব্যালট বাংলাদেশে পৌঁছাতে না পারলে তা নির্ধারিত সময়ে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পাঠানো সম্ভব হবে না। নিয়ম অনুযায়ী, ভোটের দিন বিকেল সাড়ে ৪টার মধ্যে রিটার্নিং কর্মকর্তার দপ্তরে ব্যালট পেপার পৌঁছাতে ব্যর্থ হলে তা ভোট গণনার বাইরে রাখা হবে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে প্রবাসী ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করতে দ্রুত ডাকযোগে ব্যালট পাঠানোর জন্য নির্বাচন কমিশন বিশেষ তাগিদ দিয়েছে।

 

 

 

কিউএনবি/আয়শা/০৫ ফেব্রুয়ারী ২০২৬,/রাত ১০:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit