সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
আমদানি-রপ্তানি বাণিজ্যে শঙ্কা কাস্টমসের ৭ কর্মকর্তা বদলি আগামী ২-১ দিনের মধ্যে সার সংকট পরিস্থিতি স্বাভাবিক হবে : কৃষিমন্ত্রী শুধু প্রযুক্তি হিসেবে নয়, এআই হোক উৎপাদনশীলতা বৃদ্ধির হাতিয়ার : জনপ্রশাসন উপদেষ্টা এবার সাত দফা দাবিতে ঢাকা-রংপুর লংমার্চের ডাক জামায়াতের সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি প্রেমিকার মরদেহ বস্তায় ভরে পাহাড়ে ফেলার চেষ্টা, রাস্তায় চুইয়ে পড়া রক্ত দেখে ধরে ফেলল পুলিশ যে সিনেমা বদলে দেয় নওয়াজুদ্দীনের ক্যারিয়ার, হাতে আসে ব্ল্যাঙ্ক চেক ও ২০০ চিত্রনাট্য কুয়ালালামপুরে অভিযান, আটক ৪৭২ বিদেশির ৩৬৪ জনই বাংলাদেশি ‘ইউনিয়ন-উপজেলা নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই’

নির্বাচনী পরিবেশের কোনো ঘাটতি দেখছি না: রবিউল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬০ Time View

ডেস্ক নিউজ : বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ঢাকা-১০ আসনের ১৬ নং ওয়ার্ডে গণসংযোগে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।রবিউল ইসলাম বলেন, পুরো ব্যাপারটি পর্যালোচনা করে আমি দেখছি—লেভেল প্লেয়িং ফিল্ড বিরাজ করছে। তাই নির্বাচন নিয়ে প্রশ্ন তোলার কোনো কারণ আমি দেখি না। সব দল নির্বাচনে অংশ নিচ্ছে এবং শীর্ষ নেতা থেকে শুরু করে সাধারণ কর্মী পর্যন্ত সবাই আনন্দমুখর পরিবেশে প্রচারণা চালাচ্ছে। বড় ধরনের কোনো সংঘাত নেই বললেই চলে।

বিএনপি প্রার্থী আরও উল্লেখ করেন, আমরা একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রেখেছি। পরিবেশ উৎসবমুখর, আমরা ভোটের অপেক্ষায় আছি। ভোট গণনার পর যে দল বা প্রার্থী বিজয়ী হবে, সবাই তাকে স্বাগত জানাবে এবং পরাজিত প্রার্থী ফলাফল মেনে নেবেন বলে আমি বিশ্বাস করি। এই নির্বাচনকে গণতন্ত্রের উত্তরাধিকার রক্ষার নির্বাচন হিসেবে অভিহিত করে তিনি বলেন, এটি শুধু সংসদ সদস্য হওয়ার নির্বাচন নয়, বরং রাষ্ট্রবিধির মধ্যে থেকে রাষ্ট্রকে রায় দেয়ার নির্বাচন। সেই জায়গায় সব রাজনৈতিক দল ও প্রার্থী সচেতন রয়েছেন।
 
নিজের নির্বাচনী এলাকার উন্নয়নের পরিকল্পনা তুলে ধরে শেখ রবিউল ইসলাম রবি বলেন, এলাকায় গ্যাসের কিছু সংকট রয়েছে। জনগণের ভোটে নির্বাচিত হয়ে সংসদে যেতে পারলে আমি এই অঞ্চলের মানুষের প্রকৃত প্রতিনিধিত্ব করব। তাদের সমস্যাগুলো জানা এবং সমাধান করাই হবে আমার প্রধান কাজ।

তিনি আরও জানান, সিটি করপোরেশন, ওয়াসা, ডেসা, তিতাস ও ডিপিডিসির মতো সেবা খাতের প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতির মাধ্যমে জনগণের আস্থা বাড়ানো তার অন্যতম লক্ষ্য। এলাকার সামাজিক সমস্যা, যেমন মাদক ব্যবসায়ী ও দুষ্কৃতিকারীদের দৌরাত্ম্য বন্ধে জনগণকে সঙ্গে নিয়ে একটি সামাজিক আন্দোলন গড়ে তোলার প্রতিশ্রুতিও দেন তিনি।

 

 

কিউএনবি/আয়শা/০৫ ফেব্রুয়ারী ২০২৬,/রাত ৯:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit