রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন

ইউক্রেনে বাসে রাশিয়ার ড্রোন হামলা, নিহত ১২

Reporter Name
  • Update Time : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের দক্ষিণ পূর্বাঞ্চলের দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলে রাশিয়া খনিতে কর্মরতদের একটি বাসে ড্রোন হামলা চালিয়েছে, যাতে কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন। এছাড়া আরও সাতজন আহত হয়েছেন।

রবিবার ইউক্রেনের জ্বালানিমন্ত্রী ডেনিস শেমহাল টেলিগ্রামে জানান, আজ শত্রুরা দিনিপ্রো অঞ্চলে জ্বালানি খাতের কর্মীদের লক্ষ্য করে নিন্দনীয় হামলা চালিয়েছে। এই সন্ত্রাসী হামলায় ১২ জন নিহত এবং সাতজন আহত হয়েছেন।

স্থানীয় পুলিশ জানিয়েছে, তেরনিভস্কা শহরে হামলার ঘটনা ঘটেছে। সেখানকার জরুরি পরিষেবা হামলার ভিডিও ফুটেজ অনলাইনে প্রকাশ করেছে, যেখানে দেখা গেছে একটি পোড়া বাস সড়কের পাশে উল্টে পড়ে রয়েছে।

স্থানীয় জ্বালানি প্রতিষ্ঠান ডিটিই এক বিবৃতিতে জানায়, হতাহত ব্যক্তিরা তাদের প্রতিষ্ঠানের কর্মী ছিলেন। হামলার সময় সবাই কর্মস্থল থেকে বাসে ফিরছিলেন।

এদিকে, রোববার দিনের শুরুতে আঞ্চলিক কর্মকর্তারা জানিয়েছেন, দক্ষিণ-পূর্ব শহর জাপোরিঝিয়ায় একটি মাতৃসদন ও একটি আবাসিক ভবনে রাশিয়ার হামলায় কমপক্ষে নয়জন আহত হয়েছেন।

এই হামলার খবর আসে এমন এক সময়ে যখন যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেনের কর্মকর্তাদের ত্রিপক্ষীয় আলোচনার দ্বিতীয় পর্ব আগামী বুধবার ও বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত হবে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রোববার এই তথ্য জানিয়েছেন।

চলতি বছর চার বছর পূর্ণ হতে চলা রাশিয়া–ইউক্রেন যুদ্ধ বন্ধ করার জন্য কিয়েভের ওপর চাপ তৈরি করছে যুক্তরাষ্ট্র। দীর্ঘ এ যুদ্ধে ইউক্রেনের গুরুত্বপূর্ণ অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সম্প্রতি দেশটির বিদ্যুৎ অবকাঠামোর ওপর নতুন করে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া, যার ফলে চলতি শীতে দেশটির জনজীবন তীব্র ভোগান্তিতে পড়েছে।

এই ঘটনার ফলে স্থানীয় জনগণ এবং আন্তর্জাতিক সম্প্রদায় আবারও রাশিয়ার নিন্দনীয় কর্মকাণ্ড ও সন্ত্রাসী হামলার ভয়াবহতা লক্ষ্য করেছে। ইউক্রেন যুদ্ধের অব্যাহত সংঘাতের মধ্যে সাধারণ মানুষ ও জরুরি পরিষেবাগুলো উচ্চ সতর্কতায় রয়েছে।

কিউএনবি/অনিমা/০২ ফেব্রুয়ারী ২০২৬,/সকাল ১১:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit