মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন

নরসিংদীতে নির্বাচনী নিরাপত্তায় বিজিবি মোতায়েন

মোঃ সালাহউদ্দিন আহমেদ নরসিংদী 
  • Update Time : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ৭৯ Time View

নরসিংদী প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নরসিংদী জেলার পাঁচটি সংসদীয় আসনে ১৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। নির্বাচনী সময়ে বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে। শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে জেলার নির্বাচনকালীন পরিবেশ ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে নরসিংদী সদর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় টহল দেয় বিজিবির সদস্যরা। বিজিবি সূত্রে জানা যায়, নরসিংদী জেলার পাঁচটি সংসদীয় আসনের আওতাধীন ছয়টি উপজেলার জন্য মোট ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

এর মধ্যে নরসিংদী সদর ও পলাশ উপজেলায় ৪ প্লাটুন, শিবপুর ও মনোহরদী উপজেলায় ৩ প্লাটুন এবং রায়পুরা ও বেলাব উপজেলায় ৬ প্লাটুন বিজিবি নির্বাচনী দায়িত্বে নিয়োজিত থাকবে। এ বিষয়ে নরসিংদী বিজিবি ক্যাম্পের সুবেদার সিরাজ জানান, নির্বাচনকালীন সময়ে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা, আইনশৃঙ্খলা রক্ষা এবং ভোটারদের ভোটাধিকার সুরক্ষায় বিজিবি সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। দায়িত্ব পালনকালে সরকার ও নির্বাচন কমিশনের সব নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করা হবে। একই সঙ্গে বিজিবি রাজনৈতিকভাবে নিরপেক্ষ থেকে সব প্রার্থী ও রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করবে।

কিউএনবি/অনিমা/৩০ জানুয়ারী ২০২৬,/রাত ৮:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit