শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন

নরসিংদীতে ব্যবসায়ীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার

মোঃ সালাহউদ্দিন আহমেদ নরসিংদী জেলা প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ১৮৮ Time View

আহমেদ নরসিংদী জেলা প্রতিনিধি : নরসিংদীর বেলাব উপজেলায় নিখোঁজের তিনদিন পর আজিমুল কাদের ভূঁইয়া (৪০) নামে এক পোল্ট্রি ব্যবসায়ীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার নাগের বাজার এলাকার একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বেলাব থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত আজিমুল কাদের ভূঁইয়া বাজনাব ইউনিয়নের বাঘবের গ্রামের মৃত মান্নান ভূঁইয়ার ছেলে। তিনি বেলাব উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। পুলিশ ও পরিবারের সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে নিজ এলাকার পোল্ট্রি খামার থেকে বের হওয়ার পর আজিমুল কাদের ভূঁইয়া নিখোঁজ হন। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। নিখোঁজের পর স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও ব্যর্থ হলে পরদিন বুধবার (২৮ জানুয়ারি) নিহতের ভাগ্নে মো. উমর ফারুক বেলাব থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

বৃহস্পতিবার সন্ধ্যার পর স্থানীয়রা নাগের বাজার এলাকার একটি ডোবায় বস্তাবন্দী মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। স্থানীয়দের বরাতে জানা যায়, নিখোঁজ হওয়ার প্রায় ১৫ দিন আগে আজিমুল কাদের ভূঁইয়া তার পোল্ট্রি খামারে কাজ করার জন্য দুইজন শ্রমিক নিয়োগ দিয়েছিলেন। তাদের একজনের নাম রুবেল হলেও অপরজনের নাম ও পরিচয় সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পরিবারের কাছে নেই।

আজিমুল নিখোঁজ হওয়ার পর থেকে ওই দুই শ্রমিককেও আর খুঁজে পাওয়া যাচ্ছে না। পাশাপাশি খামারে থাকা সব মুরগিও উধাও রয়েছে। বেলাব থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাসির উদ্দিন বলেন, জিডি করার পর থেকেই পুলিশ ঘটনাটি তদন্ত করে নিখোঁজ ব্যক্তির সন্ধানে কাজ শুরু করে। পরে আজ খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। তদন্তের মাধ্যমে দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

 

 

কিউএনবি/আয়শা/২৯ জানুয়ারী ২০২৬,/রাত ১১:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit