শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
সারা দেশে হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু গিনেস রেকর্ডে বিশ্বের সবচেয়ে লম্বা ঘোড়া ‘হুগো’, বাড়ছে এখনও কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার শিল্পকলা একাডেমিতে শুরু হলো কবীর-লালন ভাবসংগীত উৎসব এক দিনে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯০ ফুটবলকে বিদায় বলে দিলেন ঘানার ফুটবলার আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনীতিতে সৎ, যোগ্য ও মেধাবী মানুষের অংশগ্রহণ প্রয়োজন: তথ্যমন্ত্রী বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ এখন হুতিদের হাতে যুদ্ধ দীর্ঘায়িত করার পক্ষে নন ইরানের প্রেসিডেন্ট

নোয়াখালীতে ধানের শীষের উঠান বৈঠকে নারীদের ঢল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ৬৪ Time View

নোয়াখালী প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নোয়াখালী-৫ (কবিরহাট, কোম্পানীগঞ্জ ও সদরের আংশিক) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মুহাম্মদ ফখরুল ইসলামের ধানের শীষ প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে মহিলাদের অংশগ্রহণে উঠান বৈঠক হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের ৪ ও ৭নম্বর ওয়ার্ডের পদুয়া মিয়ার দরজায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে দুই হাজার নারী ভোটার অংশগ্রহণ করেন।  
 
নোয়াখালী জেলা বিএনপির সাবেক সসদ্য গোলাম মোমিত ফয়সালের সভাপতিত্বে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী মুহা্মদ ফখরুল ইসলাম। এ সময় আরও বক্তব্য রাখেন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য গোলাম হায়দার বিএসসি, ফোরকান-ই আলম, জেলা বিএনপির সাবেক সহসভাপতি মাহমুদুর রহমান হেলেন, কবিরহাট উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কামরুল হুদা চৌধুরী লিটন, কবিরহাট উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব কামাল হোসেন সৌরভ, কবিরহাট পৌরসভার বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মঞ্জু, কবিরহাট উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হুদা ফরহাদ, বিশিষ্ট সমাজসেবক গোলাম রাব্বানি বাহার মিয়া, নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল হান্নান, সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক মাসুদ।  

বৈঠকে বক্তারা, তারেক রহমান ঘোষিত কৃষক ও ফ্যামিলি কার্ড এবং ইমাম-মুয়াজ্জিনদের জন্য সরকারি ব্যবস্থাপনায় বেতন-ভাতাদির প্রতিশ্রুতি দেন। এছাড়া ভোটারদের ফজরের নাযাজ আদায় করেই যার যার ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান। বিএনপি ক্ষমতায় এলে নারীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে বলেও জানান।

 

 

কিউএনবি/আয়শা/২৯ জানুয়ারী ২০২৬,/রাত ৮:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit