মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২০ অপরাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

নওগাঁয় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জন্য প্রস্তুত মঞ্চ- আসছেন নেতাকর্মীরা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ৭৬ Time View

সজিব হোসেন  নওগাঁ প্রতিনিধি : দীর্ঘ দুই দশক পর নওগাঁয় আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এতে উজ্জীবিত বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। ইতোমধ্যে তারেক রহমানকে বরণের জন্য শহরের এটিম মাঠে সম্পন্ন করা হয়েছে সব প্রস্তুতি। আজ বৃহস্পতিবার  এটিম মাঠে বিকেল সাড়ে ৫টায় নির্বাচনী জনসভায় নওগাঁ জেলা বিএনপি সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু‘র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তারেক রহমান।

এটিম মাঠে তৈরি করা হয়েছে ৪০ ফুট দৈর্ঘ্য ও ৩২ ফুট প্রস্থের মঞ্চ। এদিকে, বিএনপি চেয়ারম্যান ও তার সফর সঙ্গীদের নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও সবরকম প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তারেক রহমানের উপস্থিতি ঘিরে জেলাজুড়ে বিএনপির নেতাকর্মীদের মাঝে ব্যাপক আনন্দ বিরাজ করছে।

সকাল থেকেই জেলার বিভিন্ন উপজেলা ও পাশ্ববর্তী জেলাগুলো থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশ এলাকায় আসতে শুরু করেছে নেতাকর্মীরা। ধীরে ধীরে এটিম মাঠ নেতাকর্মীদের উচ্ছ্বাস আর স্লোগানে স্লোগানে মুখর হয়ে উঠছে। নওগাঁয় জনসভা শেষে নিজ পৈত্রিক ভিটা ও নির্বাচনি এলাকা বগুড়ায় যাবেন তারেক রহমান। নওগাঁর জনসভায় দুই লাখের বেশি মানুষের জন সমাগমের কথা জানান স্থানীয় বিএনপি নেতারা।

 

 

কিউএনবি/আয়শা/২৯ জানুয়ারী ২০২৬,/রাত ৮:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit