সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন

মধ্য মেক্সিকোতে ফুটবল মাঠে সশস্ত্র হামলায় নিহত ১১

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ৫৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মেক্সিকোতে একটি ফুটবল মাঠে সশস্ত্র হামলা হয়েছে। এতে কমপক্ষে ১১ জন নিহত এবং আরও ১২ জন আহত হয়েছেন। রোববার (২৫ জানুয়ারি) এ ঘটনা ঘটে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।

মেক্সিকোর মধ্যাঞ্চলীয় রাজ্য গুয়ানাজুয়াতো’র সালামানকা শহরের একটি পাড়ায় এই হামলা হয়। মেয়রের কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, হামলার জন্য দায়ীদের খুঁজে বের করার জন্য কর্মকর্তারা অভিযান শুরু করেছেন।
আরও পড়ুন:ট্রাম্পের হুমকি নিয়ে কার্নি / ‘আমরা কী নিয়ন্ত্রণ করতে পারি তার উপর মনোযোগ দিন’ বিবৃতিতে আরও বলা হয়েছে, ১১ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে, যাদের মধ্যে ১০ জন ঘটনাস্থলেই এবং আরও একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
এছাড়াও, বন্দুকযুদ্ধে ১২ জন আহত হয়েছেন এবং তাদের চিকিৎসা দেয়া হচ্ছে। এদিকে, শনিবার রাতে একই শহরে চারটি ব্যাগে মানুষের দেহাবশেষ পাওয়া গেছে। গুয়ানাজুয়াতোতে একটি সমৃদ্ধ শিল্প কেন্দ্র এবং বেশ কয়েকটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র রয়েছে।
তবে সরকারি হত্যাকাণ্ডের পরিসংখ্যান অনুসারে, গ্যাং টার্ফ যুদ্ধের কারণে এটি দেশের সবচেয়ে মারাত্মক রাজ্য হিসাবে পরিচিত। তবে, মেক্সিকান প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম বছরের শুরুতে বলেছিলেন, তার প্রশাসনের জাতীয় নিরাপত্তা কৌশলের ফলে ২০২৫ সালে মেক্সিকোতে হত্যার হার এক দশকের মধ্যে সর্বনিম্ন স্তরে নেমে এসেছে।
সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

 

 

কিউএনবি/আয়শা/২৬ জানুয়ারী ২০২৬,/সন্ধ্যা ৬:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit