বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম
সুপার এল নিনোর কারণে অতিরিক্ত ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যু হতে পারে: গবেষণা শাহবাজের অনুরোধে ইসলামাবাদ অভিমুখী লংমার্চ স্থগিত করল জামায়াত দেশের সামগ্রিক উন্নয়নে বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে : শিক্ষামন্ত্রী দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে দুই সভাপতি প্রার্থীর হাড্ডা হাড্ডি লড়াই মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক দক্ষিণ আফ্রিকায় আবাসিক ভবনে গুলিবর্ষণে, নিহত ১১ জন যুক্তরাষ্ট্র সফরের প্রথম দিনেই ১০ কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী আশুলিয়ায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ গ্রিন টি নয়, ঘরে তৈরি এই ৫ পানীয়তেই মিলবে অ্যান্টি-অক্সিড্যান্ট

রাশিয়ার তেলবাহী জাহাজের ভারতীয় ক্যাপ্টেনকে হেফাজতে নিলো ফ্রান্স

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ৬৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাশিয়ার তেলবাহী সন্দেহে আটক করা জাহাজের ভারতীয় ক্যাপ্টেনকে রবিবার হেফাজতে নিয়েছে ফ্রান্স। কোনো পতাকা না উড়িয়েই চলাচল করায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ফরাসি প্রসিকিউটররা।

৫৮ বছর বয়সী ওই অধিনায়ক ‘গ্রিঞ্চ’ নামের ট্যাংকারটির দায়িত্বে ছিলেন।  বৃহস্পতিবার ফরাসি নৌবাহিনী ভূমধ্যসাগরে জাহাজটি জব্দ করে। বর্তমানে এটিকে দক্ষিণ ফ্রান্সে মার্সেইয়ের কাছের একটি বন্দরে কড়া পাহারায় নোঙর করে রাখা হয়েছে।

জানা গেছে, তেল ট্যাংকারটি বৃহস্পতিবার সকালে স্পেন ও উত্তর আফ্রিকার মধ্যবর্তী আন্তর্জাতিক জলসীমায় আটক করা হয়। ফ্রান্সের আঞ্চলিক সামুদ্রিক প্রিফেকচার (প্রশাসনিক এলাকা বা অঞ্চল) শনিবার এক বিবৃতিতে জানায়, ফরাসি নৌবাহিনী জাহাজটিকে দক্ষিণ ফ্রান্সের গালফ অব ফস এলাকায় নিয়ে আসে।

বিবৃতিতে আরও বলা হয়, কোনো দেশের পতাকা না ওড়ানোর অভিযোগে প্রাথমিক তদন্তের অংশ হিসেবে জাহাজটি মার্সেইয়ের সরকারি কৌঁসুলির অধীনে রাখা হবে। তদন্তের সঙ্গে জড়িত একটি সূত্র জানিয়েছে, জাহাজটির ক্যাপ্টেন ও ক্রুদেরও জিজ্ঞাসাবাদ করা হবে। জাহাজটির বাকি নাবিকদেরও সবাই ভারতীয়। তারা এখনো জাহাজেই অবস্থান করছেন।

ফরাসি বার্তা সংস্থা এএফপির এক আলোকচিত্রীর পর্যবেক্ষণ অনুযায়ী, রবিবার সকালে ট্যাংকারটি মার্তিগ শহরের উপকূল থেকে প্রায় ৫০০ মিটার দূরে নোঙর করা অবস্থায় ছিল। কাছেই অবস্থান করছিল ফরাসি নৌবাহিনীর একটি জাহাজ ও আধাসামরিক পুলিশ বাহিনী জেনদারমেরির দুটি টহল নৌযান।

সামুদ্রিক প্রিফেকচার জানায়, নোঙর করা স্থানটির চারপাশে নৌ ও আকাশপথে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নিষেধাজ্ঞার আওতায় থাকা ‘ছায়া বহরের’ অংশ বলে সন্দেহ করা এমন মোট ৫৯৮টি জাহাজ রয়েছে।  গত বছরের সেপ্টেম্বরের শেষ দিকে ফ্রান্স ‘বরাকাই’ নামে রাশিয়ার সঙ্গে সংশ্লিষ্ট আরেকটি জাহাজ আটক করে। জাহাজটির ক্রুরা সেটিকে বেনিনের পতাকাবাহী বলে দাবি করেছিলেন। আর ওই পদক্ষেপকে ‘ডাকাতি’ বলে নিন্দা করেছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

সূত্র: এএফপি

কিউএনবি/অনিমা/২৬ জানুয়ারী ২০২৬,/রাত ৬:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit