রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম
আমদানি-রপ্তানি বাণিজ্যে শঙ্কা কাস্টমসের ৭ কর্মকর্তা বদলি আগামী ২-১ দিনের মধ্যে সার সংকট পরিস্থিতি স্বাভাবিক হবে : কৃষিমন্ত্রী শুধু প্রযুক্তি হিসেবে নয়, এআই হোক উৎপাদনশীলতা বৃদ্ধির হাতিয়ার : জনপ্রশাসন উপদেষ্টা এবার সাত দফা দাবিতে ঢাকা-রংপুর লংমার্চের ডাক জামায়াতের সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি প্রেমিকার মরদেহ বস্তায় ভরে পাহাড়ে ফেলার চেষ্টা, রাস্তায় চুইয়ে পড়া রক্ত দেখে ধরে ফেলল পুলিশ যে সিনেমা বদলে দেয় নওয়াজুদ্দীনের ক্যারিয়ার, হাতে আসে ব্ল্যাঙ্ক চেক ও ২০০ চিত্রনাট্য কুয়ালালামপুরে অভিযান, আটক ৪৭২ বিদেশির ৩৬৪ জনই বাংলাদেশি ‘ইউনিয়ন-উপজেলা নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই’

আচরণবিধি লঙ্ঘনের শোকজের জবাব দিলেন সারজিস ও নওশাদ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ৬০ Time View

ডেস্ক নিউজ : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশের (শোকজ) জবাব দিয়েছেন পঞ্চগড়-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমির এবং ১১ দলীয় জোটের প্রার্থী সারজিস আলম। আজ রোববার (২৫ জানুয়ারি) পৃথকভাবে রিটার্নিং কর্মকর্তার কাছে এই নোটিশের জবাব দেন তারা।

এর আগে, শনিবার (২৪ জানুয়ারি) হেভিওয়েট এ দুই প্রার্থীকে পৃথকভাবে নোটিশ পাঠান রিটার্নিং কর্মকর্তা ও পঞ্চগড় জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান। নোটিশে ২৪ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দাখিলের নির্দেশ দেয়া হয়। রোববার বিকেলে বিএনপি প্রার্থীর পক্ষে তার নির্বাচনী এজেন্ট মুহম্মদ নওফল আরশাদ জমির শোকজের জবাব দাখিল করেন।
বিএনপি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ১১ দলীয় জোটের প্রার্থীর আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে প্রশাসনের পক্ষপাতিত্বের অভিযোগ করেন বিএনপি প্রার্থীর এজেন্ট। তিনি দাবি করেন, শোকজ নোটিশে উল্লিখিত অভিযোগগুলো ‘ভুল বোঝাবুঝি’ ও ‘অসম্পূর্ণ’।
অন্যদিকে, লিখিত জবাবে ‘অনিচ্ছাকৃত’ ভুলের জন্য দুঃখ প্রকাশ করে আইনি ব্যবস্থা না নেয়ার অনুরোধ জানান শাপলা কলি প্রতীকের প্রার্থী মো. সারজিস আলম।

 

 

কিউএনবি/আয়শা/২৫ জানুয়ারী ২০২৬,/রাত ৯:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit