বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনাম
যেকোনো বৈধ প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন: প্রতিমন্ত্রী ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট ভারতে ব্রিকস সম্মেলনে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সূচকের উত্থানের মধ্য দিয়ে পুঁজিবাজারে লেনদেন চলছে লাফিয়ে বাড়ছে তাপমাত্রা, সামনে আরও বড় বিপর্যয়? সিলেটের সড়ক থেকে ৮ মাসে ৫ কোটি টাকা আদায় পুলিশের রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে একাধিক মামলার দুই আসামি গ্রেফতার হৃদরোগের সঙ্গে লড়াই, ২২ বছরেই থামল মিস অস্ট্রিয়ার জীবন দূষিত শহরের তালিকায় শীর্ষে লাহোর, ঢাকার বাতাসও অস্বাস্থ্যকর ইরানের দক্ষিণ উপকূলে রাতভর বিস্ফোরণ, উত্তেজনা ঘিরে বাড়ছে উদ্বেগ

বিএনপি ফোন দিয়ে বলে চরমোনাইর জন্য দরজা এখনো খোলা: মুফতী রেজাউল করিম

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ৬৯ Time View

ডেস্ক নিউজ : শনিবার (২৪ জানুয়ারি) রাতে লালবাগে হাজী আব্দুল আলিম ঈদগাহ মাঠে ঢাকা-৭ আসনে হাতপাখা প্রার্থীর পক্ষে নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।

জনসভায় ঢাকা-৭ আসনের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীসহ সাধারণ মানুষ অংশ নেন। ইসলামকে বিজয়ী করার লক্ষ্যে সবাইকে হাতপাখা প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানিয়ে ইসলামী আন্দোলনের নেতারা বলেন, প্রচলিত ব্যবস্থায় কাঙ্ক্ষিত মুক্তি যে সম্ভব নয়, ৫৫ বছরে তা প্রমাণিত হয়েছে। তারা একটি দুর্নীতিমুক্ত ইনসাফ-ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন।
 
শুরুতে জামায়াতের সঙ্গে ১১ দলীয় ঐক্যে থেকে জাতীয় নির্বাচনে অংশ নেয়ার কথা বলেছিল ইসলামী আন্দোলন। তবে সমঝোতা না হওয়ায় শেষ পর্যন্ত গত ১৬ জানুয়ারি সংবাদ সম্মেলনে ১১ দলীয় জোট ছাড়ার ঘোষণা দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র গাজী আতাউর রহমান। সে সময় দলের থাকা বৈধ প্রার্থী অনুযায়ী ২৬৮টি আসনে লড়ার ইঙ্গিত দিয়েছিল। তবে নির্বাচন কমিশনের বাছাইপর্ব এবং পারস্পরিক সম্মানে কিছু আসনে প্রার্থী প্রত্যাহার শেষে ২১ জানুয়ারি ২৫৯ আসনে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

অপরদিকে ইসলামী আন্দোলনকে ছাড়াই ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশ নিচ্ছে জোটের বাকি ১০ দল। শনিবার (২৪ জানুয়ারি) এই নির্বাচনী জোটে আনুষ্ঠানিকভাবে যোগ দেয় মোস্তাফিজুর রহমান ইরানের নেতৃত্বাধীন বাংলাদেশ লেবার পার্টি। এর ফলে ১০ দলের জোটটি আবারও ১১ দলীয় জোটে পরিণত হলো।

 

 

কিউএনবি/আয়শা/২৪ জানুয়ারী ২০২৬,/রাত ৮:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit