রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম
বনিবনা না হলে কবে আবার তিনিও জামায়াত থেকে বের হয়ে যান: রাশেদ খাঁন খুবিতে সব ভবনের তালা খুলেছে, তবে ক্লাসে ফেরেননি শিক্ষার্থীরা ২৭ জুলাই থেকে হজের নিবন্ধন শুরু, যেতে পারবে না ১৫ বছরের কম বয়সীরা হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত পুলিশ কর্মকর্তা পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সম্মানে মালদ্বীপ প্রেসিডেন্টের চা-চক্র হেরিটেজ কাবাব অ্যান্ড রেস্টুরেন্টের নতুন আকর্ষণ ‘নাগা বিফ খিচুড়ি’ মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল যে দামে বিক্রি হচ্ছে প্রতি ভরি স্বর্ণ দ্বিতীয়বার উদ্বাস্তু হওয়ার আতঙ্কে পূর্বাচলের ভূমি মালিকরা নিউইয়র্কে দুর্বৃত্তের গুলিতে আহত বাংলাদেশি ট্যাক্সি ড্রাইভার

তারেক রহমানের বিরুদ্ধে অভিযোগ পরিকল্পিত

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ৫০ Time View

ডেস্ক নিউজ : বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের যে অভিযোগ তুলেছে, সেটি মিথ্যা, পরিকল্পিত বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি এটাকে হাইপার প্রোপাগান্ডার অংশ বলেও দাবি করেছেন। 

শনিবার (২৪ জানুয়ারি) প্রয়াত আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকীতে রাজধানীর বনানীতে তার কবর জিয়ারত শেষে এ কথা বলেন রিজভী। এনসিপির অভিযোগের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নির্বাচন কমিশনের অনুরোধে তিনি উত্তররঙ্গের সফর, নিজের জেলা বগুড়া ও আবু সাইদের কবর জিয়ারত বাতিল করেছেন। যেদিন থেকে নির্বাচনী কার্যক্রম শুরু করা যাবে সেদিন থেকেই তিনি তার প্রচার শুরু করেছেন।’ 
তার বিরুদ্ধে এমন অভিযোগ তোলা ‘পরিকল্পিত প্রোপাগান্ডার অংশ’ উল্লেখ করে তিনি বলেন, ‘তার ডিসেন্ট বক্তব্য জনগণ যেভাবে নিচ্ছে, তার নেতৃত্ব যে গ্রহণযোগ্য, তা নিয়ে জনগণের মধ্যে বিভ্রান্তি তৈরি করতেই এটা করা হচ্ছে।’ গত বুধবার তারেক রহমানের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তোলেন পঞ্চগড়-১ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী এনসিপি নেতা সারজিস আলম। 

কবর জিয়ারত শেষে আরাফাত রহমান কোকো সম্পর্কে তিনি বলেন, ‘এক ক্রান্তিকালে আরাফাত রহমান কোকো পৃথিবী ছেড়ে চলে গেছেন। আমরা ভয়াবহ ক্রান্তিকাল পার করেছি। নিপীড়নের এমন কোনো ধারাল অস্ত্র নেই যা জিয়া পরিবারের ওপর চালানো হয়নি। খালেদা জিয়া, তারেক রহমান ও আরাফাত রহমান কোকো কেউ নিজ বাড়িতে শান্তিতে থাকতে পারেনি।’ 

 

 

কিউএনবি/খোরশেদ/২৪ জানুয়ারী ২০২৬,/দুপুর ১:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit