শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনাম
খালেদা জিয়া কখনো গণতন্ত্র এবং স্বাধীনতার প্রশ্নে আপস করেননি : মির্জা ফখরুল চৌগাছায় এক কৃষক ১০ দিন ধরে নিখোঁজ, সন্ধান পেতে থানায় জিডি “স্বামীর ন্যায্য অধিকার দাবিতে নেত্রকোনায় সংবাদ সম্মেলন” বাবরের না থাকা ভুগিয়েছে পাকিস্তানকে, মন্তব্য সাবেক তারকাদের ধানের শীষে ভোট দেয়ায় ‘মাশুল’ গুনছেন হতদরিদ্ররা! ফুলবাড়ীতে ভিজিএফ চাল বিতরণে বঞ্চনার শিকার বিএনপি সমর্থকরা॥ বীরমুক্তিযোদ্ধার মৃত্যুতে উপজেলা প্রশাসনের শ্রদ্ধাঞ্জলী॥ চৌগাছায় মাদক সম্রাট ইসমাইলের ডেরাই সন্ধ্যা নামলেই বসে জুয়ার আসর, প্রতিকার চেয়ে এলাকাবাসীর থানায় অভিযোগ বাংলাদেশ, ভারতসহ ১৬ দেশের বিরুদ্ধে বাণিজ্য তদন্ত শুরু যুক্তরাষ্ট্রের সংসদের কার্য উপদেষ্টা কমিটি গঠন, আছেন যারা সংসদে বিশেষ অধিকার সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন, নেতৃত্বে যারা

রায়পুরায় জেল পলাতক আসামীকে কুপিয়ে হত্যা 

মোঃ সালাহউদ্দিন আহমেদ নরসিংদী জেলা প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ১৬৩ Time View

নরসিংদী জেলা প্রতিনিধি : নরসিংদীর রায়পুরা উপজেলায় জেল থেকে পালিয়ে যাওয়া এক আসামিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সকালে মরজাল এলাকার কাজী মো. বশির উচ্চ বিদ্যালয় সংলগ্ন একটি স-মিলের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান জানান, নিহতের নাম অপু আহমেদ (৪৫)। তিনি মরজাল ইউনিয়নের পাহাড় মরজাল এলাকার হাবিবুর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে স-মিলের পাশে রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে নিহতের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে মরদেহটির পরিচয় নিশ্চিত করেন। পরে পুলিশকে জানানো হলে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এলাকাবাসীর ধারণা, সোমবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা অপু আহমেদকে কুপিয়ে হত্যা করে মরদেহ সেখানে ফেলে রেখে যায়। ওসি মুজিবুর রহমান বলেন, নিহতের মাথায় একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। তিনি ছাত্র আন্দোলনের সময় গত ১৯ জুলাই নরসিংদী কারাগারে হামলার ঘটনায় কারাবন্দি অবস্থায় পালিয়ে যান। এরপর থেকে তিনি নিয়মিত এলাকায় যাতায়াত করছিলেন। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।

 

কিউএনবি/আয়শা/২০ জানুয়ারী ২০২৬,/বিকাল ৫:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit