মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
শিরোনাম
হুতিদের সামরিক সহায়তা বন্ধে ইরানের প্রতি জি৭-এর আহ্বান নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প

দক্ষিণ আফ্রিকায় জাতীয় দুর্যোগ ঘোষণা, ভয়াবহ সংকটে মোজাম্বিক

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ৫৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারী বৃষ্টি ও প্রচণ্ড ঝড়ের কারণে দক্ষিণ আফ্রিকা ও মোজাম্বিকে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রোববার (১৮ জানুয়ারি) দক্ষিণ আফ্রিকা সরকার আনুষ্ঠানিকভাবে দেশটিতে জাতীয় দুর্যোগপূর্ণ এলাকা ঘোষণা করেছে। খবর এএফপির কয়েক সপ্তাহ ধরে টানা বৃষ্টি ও ঝড়ে দক্ষিণ আফ্রিকার উত্তর-পূর্বাঞ্চলীয় লিম্পোপো ও এমপুমালাঙ্গা প্রদেশে কমপক্ষে ৩০ জনের মৃত্যু হয়েছে। বন্যায় অসংখ্য ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে এবং বহু মানুষ গৃহহীন হয়েছেন।

এরপরই দেশটির ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট সেন্টারের প্রধান এলিয়াস সিথোলে বর্তমান পরিস্থিতিকে জাতীয় দুর্যোগ হিসেবে ঘোষণা করেন। এই বন্যার রেশ পড়েছে প্রতিবেশী দেশ মোজাম্বিকেও। সেখানকার নদীর পানি উপচে পড়ে অনেক এলাকায় পুরো বসতি তলিয়ে গেছে। হাজার হাজার মানুষ ঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন।

এসময়ে মানবেতর জীবনযাপন করছেন দেশটির নাগরিকেরা। মোজাম্বিকের গাজা প্রদেশের বাসিন্দা চাউনা মাকুয়াকুয়া এএফপিকে জানান, তার ভাবি চার দিন ধরে ছাদের ওপর আটকে ছিলেন। সেখানেই তিনি সন্তান জন্ম দেন। কিন্তু এখনো মা ও নবজাতক কোনো সহায়তা পাননি। মোজাম্বিক সরকারের তথ্য অনুযায়ী, গত ২১ ডিসেম্বর থেকে এখন পর্যন্ত দেশটিতে অন্তত ৮ জন নিহত হয়েছেন। তবে নিখোঁজের সংখ্যা বেশি থাকায় মৃতের সংখ্যাও বাড়ার আশঙ্কা রয়েছে। 

এ অবস্থায় দক্ষিণ আফ্রিকা সরকার মোজাম্বিকের দক্ষিণাঞ্চলে উদ্ধারকাজে সহায়তার জন্য উদ্ধারকারী দল পাঠিয়েছে। কর্তৃপক্ষ আশঙ্কা করছে, উদ্ধারকাজ বিলম্বিত হওয়ায় আগামী ঘণ্টাগুলোতে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

 

 

 

কিউএনবি/মহন/১৯ জানুয়ারি ২০২৬,/বিকাল ৫:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit