রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
হতে পারে ঝড় ও বজ্রবৃষ্টি লেবাননে স্বাস্থ্যকেন্দ্রে ইসরায়েলি হামলায় নিহত ১২, নিন্দা জানাল ডব্লিউএইচও চবির সাবেক জাতীয়তাবাদী ছাত্রদল ফোরামের ইফতার মাহফিলে ছাত্রদলের নবীন- প্রবীণ নেতাদের মিলনমেলা পাকিস্তানের খেলোয়াড়দের জরিমানা হয়নি ১৪তম দিন শেষে যুদ্ধে এগিয়ে ইরান? ‎ইশতেহার বাস্তবায়ন, কৃষির উন্নয়ন ও সামাজিক অপরাধ দূর করাই আমাদের প্রধান লক্ষ্য—- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্রী ‘শিগগিরই’ ইরানের নতুন সর্বোচ্চ নেতার সাথে বৈঠক করবেন পুতিন! আমিরাতের তিন বন্দর এলাকায় হামলার সতর্কবার্তা ইরানের গ্লাভস হেলমেট ছুড়ে মারায় সালমানের শাস্তি ডলার নয়, চাইনিজ ইউয়ানে লেনদেন করলেই খুলবে হরমুজ প্রণালি

প্রথম ১০ ওভারে ৪৭ তোলা নোয়াখালী ইসাখিলের সেঞ্চুরিতে পেলো বড় সংগ্রহ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ৫৭ Time View

স্পোর্টস ডেস্ক : আগেই বিদায় নিশ্চিত হওয়া নোয়াখালীর কাছে এই ম্যাচটি আনুষ্ঠানিকতার হলেও সেঞ্চুরি করায় ইসাখিলের জন্য বিশেষই হয়ে উঠলো। বাবা মোহাম্মদ নবির সঙ্গে একই দলে বিপিএল খেলছেন। প্রথম ম্যাচ খেলতে নেমে সেঞ্চুরিবঞ্চিত হয়েছিলেন মাত্র ৮ রানের জন্য। আজ আর বঞ্চিত হতে হয়নি। ইসাখিল ১০৭ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন। ৭২ বলের ইনিংসটি তিনি সাজিয়েছেন ১১টি ছয় ও ৪টি চারের মারে। দলপতি হায়দার আলী তাকে ৩২ বলে ৪২ রান করে সঙ্গ দেন।

ইসাখিল শেষ ওভারে ৪টি লিগ্যাল ডেলিভারিতে নিয়েছেন ২০ রান, ওই ওভারে রান উঠেছে মোট ২৮। ২ উইকেটে নোয়াখালী পেয়েছে পেয়েছে ১৭৩ রানের সংগ্রহ। বড় সংগ্রহই বটে! অথচ প্রথম ১০ ওভার শেষে তারা তুলেছিল মাত্র ৪৭ রান, শেষের ১০ ওভারে ১২৬। মিরপুরে ইসাখিল ও রহমত আলীর জুটিতে পাওয়ার প্লেতে মাত্র ৩৩ রান তুলে নোয়াখালী। পাওয়ার প্লের শেষ ওভারে ১০ বলে ৯ রান করে আউট হন রহমত। ওয়ানডাউনে নামা জাকের আলী ৭ বলে করেন মাত্র ৩। ১০ ওভার শেষে তাদের সংগ্রহ দাঁড়ায় ২ উইকেটে ৪৭।

এই ক্ষতি নোয়াখালী পুষিয়ে নেয় শেষের ১০ ওভারে। আকিফ জাভেদের করা দলীয় ১৫তম ওভারে হায়দার আলীর এক ছক্কা ও এক চারে উঠে ১৬ রান। ১৬ রান উঠে ফাহিম আশরাফের করা ১৯তম ওভারেও। শেষ ওভারে তাণ্ডব চালান ইসাখিল। একটি নো বল করা আকিফ জাভেদকে ৩টি ছক্কা মারেন তিনি, হায়দার আলী হাঁকান একটি চার।

 

 

কিউএনবি/আয়শা/১৮ জানুয়ারী ২০২৬,/বিকাল ৪:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit