শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

‘বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ সাভার’ এর উদ্বোধন

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ৭৮ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : দেশের জনবলকে আধুনিক, মানসম্মত ও সময়োপযোগী শিক্ষা প্রদানের লক্ষ্যে নৌবাহিনী দেশের বিভিন্ন অঞ্চলে শিক্ষা-প্রতিষ্ঠান স্থাপন করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় ‘বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ সাভার’ নামে আরও একটি শিক্ষা প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে সাভারের বিরুলিয়ার ছোটকালিয়াকৈর এলাকায় বাংলাদেশ নৌবাহিনীর উদ্যোগে এই শিক্ষা প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়।

প্রতিষ্ঠানটির উদ্ধোধন করেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান। এসময় প্রধান অতিথি নৌবাহিনী প্রধান অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন এবং শিশুদের গুণগত শিক্ষার পাশাপাশি মানবিক ও নৈতিক গুণাবলিসম্পন্ন মানুষ হিসেবে গড়ে ওঠার বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। একই সঙ্গে তিনি স্কুলটির প্রচার, প্রসার, উন্নয়ন ও সফলতায় সরকারের পাশাপাশি সমাজের সর্বস্তরের সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।

ঢাকা নৌ অঞ্চলের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এসময়ে উপস্থিত ছিলেন। মেধা বিকাশের লক্ষ্যে প্রতিষ্ঠানটিতে লাইব্রেরি, কম্পিউটার ল্যাব, মাল্টিমিডিয়া ক্লাশরুম, ইনডোর প্লে এরিয়া, শিশুপার্ক ও বিস্তৃত খেলার মাঠ স্থাপন করা হয়েছে। এখানে সামরিক-অসামরিক সহ সকল শ্রেণি-পেশার মানুষের সন্তানদের সুশিক্ষা লাভের সমান সুযোগ রয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১৮ জানুয়ারী ২০২৬,/দুপুর ১:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit