রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম
আদানি বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিট থেকে বাংলাদেশে সরবরাহ শুরু স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বাধ্যবাধকতা নেই : মীর শাহে আলম পৃথিবীতে মহাবিপর্যয় নেমে এলে তুলনামূলকভাবে নিরাপদ অবস্থানে থাকবে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে এআই, রোবোটিক্স ও কারিগরি শিক্ষা : মাহ্দী আমিন জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা, ২৫০০ নতুন পদ সৃষ্টি সৌদির সামরিক ঘাঁটিতে হুথিদের মিসাইল ও ড্রোন হামলা দুপুরের মধ্যে ৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর গুলশানে ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২৫ জন দশ দিনের রিমান্ডে নজরে পুতিনের ‘ডুমসডে প্লেন’, কী আছে ‘ফ্লাইং ক্রেমলিনে’

এলপি গ্যাসের সংকট কবে কাটবে, যা জানা গেল

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ৬১ Time View

নিউজ ডেক্স : রান্নার লিকুইড পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সংকট যেন কাটছেই না। নির্ধারিত দাম তো নয়ই, প্রায় দ্বিগুণ দাম দিয়ে সিলিন্ডার কিনতে হচ্ছে ভোক্তাদের। তবে এই সংকট চলতি জানুয়ারিতেও কাটছে না। এমনকি বড় উদ্যোগ না নিলে আগামী মাসের শুরুতেও এলপিজি নিয়ে বিপাকে পড়তে পারে সরকার। 

জানুয়ারিতে এলপিজির চাহিদা ১ লাখ ৫০ হাজার টনের বেশি হলেও এখন পর্যন্ত আমদানি নিশ্চয়তা পাওয়া গেছে ১ লাখ ২০ হাজার টন। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ এ তথ্য নিশ্চিত করে যুগান্তরকে বলেছেন, চাহিদার বাকি এলপিজি আনার সর্বাত্মক চেষ্টা করছেন ব্যবসায়ীরা। এজন্য তাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করছে সরকার।

এলপিজি অপারেটরস অব বাংলাদেশের সভাপতি আমিরুল হক শনিবার যুগান্তরকে বলেছেন, রান্নার গ্যাসের সংকট কবে কাটবে তা বলা কঠিন। আন্তর্জাতিক স্পট মার্কেট থেকে সবাই আমদানির চেষ্টা করছেন। কিন্তু জাহাজ ভাড়াসহ বিভিন্ন সমস্যা আছে। সংকট কাটাতে সরকার সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত এবং ফিলিপাইনের সঙ্গে আলোচনার উদ্যোগ নিয়েছে। কিন্তু সেখান থেকে এলপিজি আমদানি কিছুটা সময় সাপেক্ষ।

জ্বালানি সচিব সাইফুল ইসলাম যুগান্তরকে বলেছেন, সরকারিভাবে ১ লাখ টনের এলপিজি আনার চেষ্টা হবে। কিন্তু সেই এলপিজি আসতে মার্চে লেগে যেতে পারে। সংশ্লিষ্টরা বলছেন, সবকিছু মিলিয়ে এলপিজির সংকট থেকে বের হওয়া কঠিন। 

 

 

 

কিউএনবি/মহন/১৮ জানুয়ারি ২০২৬,/দুপুর ১২:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit