শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম
‘সৌদির শত শত ভাড়াটে সেনাকে হত্যা করা হয়েছে, রেড সি উপকূল এখন মুক্ত’ ভিডিও ভাইরাল: চীনা বিমানবন্দরে জীবন্ত প্রাণীর খাঁচা ছুড়ে মারছেন কর্মীরা ইরান যুদ্ধের ধাক্কা: শীর্ষ রপ্তানিকারক থেকে এখন দীর্ঘমেয়াদে এলএনজি কিনতে চায় কাতার ইন্দোনেশিয়ার মাউন্ট ব্রোমোয় পর্যটক প্রবেশের পথ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা নয়াদিল্লিতে আজ শুরু হচ্ছে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন জার্মানিতে আঞ্চলিক নির্বাচনকে সামনে রেখে চাপে মের্ৎসের দল সড়কে অনুমোদনহীন ৮২৯ স্লিপার বাস, প্রশ্নের মুখে নিরাপত্তা ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর চলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী সারা দেশে হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু

কলা চুরির জেরে হোটেল ব্যবসায়ীকে হত্যা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ৬০ Time View

নিউজ ডেক্স : গাজীপুরের কালীগঞ্জে কলার ছড়ি চুরির ঘটনাকে কেন্দ্র করে এক হোটেল ব্যবসায়ীকে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে।  এ ঘটনায় তিনজনকে ধরে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয়রা। শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে কালীগঞ্জ পৌর কার্যালয় সংলগ্ন সাবেক এমপি জিতু মিয়ার মার্কেটে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত লিটন চন্দ্র ঘোষ (৫০) পৌরসভার চান্দাইয়া গ্রামের মৃত নির্মল চন্দ্র ঘোষের ছেলে এবং ওই মার্কেটের একজন হোটেল ব্যবসায়ী।   

থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, মার্কেটের পেছনের ভাড়াটিয়া পৌরসভার বালীগাঁও গ্রামের মৃত তারা মিয়ার ছেলে স্বপন মিয়ার রোপণকৃত কলাগাছের একটি ছড়ি শুক্রবার রাতে চুরি হয়। স্বপনের স্ত্রী মাজেদা শনিবার সকালে কলার ছড়িটি হোটেল কর্মচারীদের থাকার ঘরে খুঁজে পাওয়ার দাবি করে ঝগড়ায় লিপ্ত হয়। এক পর্যায়ে মাজেদা তার স্বামী ও ছেলেকে ডেকে এনে হোটেল কর্মচারীদের মারধর করে। এ সময় লিটন চন্দ্র ঘোষ কর্মচারীদের বাঁচাতে গেলে তারা তাকেও মারধর করে। 

স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় লিটনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।পরে উত্তেজিত জনতা স্বপন (৫০), তার স্ত্রী মাজেদা (৪৮) ও ছেলে মাসুমকে (৩০) আটক করে থানা পুলিশে সোপর্দ করে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ইমরান খান জানান, দুপুরে লিটন চন্দ্র ঘোষকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে এলে তাকে পরীক্ষা নিরীক্ষা করে মৃত পাই। নিহতের কপালে কাটা দাগ ও নাকে রক্ত জমাট ছিল। ধারণা করছি হামলার পর ঘটনাস্থালেই তার মৃত্যু হয়েছে।  

কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. আশরাফুল ইসলাম জানান, কলার ছড়ি চুরির ঘটনাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে। খবর পেয়ে হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। এ ঘটনায় স্বপন, তার স্ত্রী মাজেদা ও ছেলে মাসুমকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো ও মামলা দায়ের প্রস্তুতি প্রক্রিয়াধীন রয়েছে।

 

 

 

কিউএনবি/মহন/১৮ জানুয়ারি ২০২৬,/দুপুর ১২:৫১

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit