শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম
‘সৌদির শত শত ভাড়াটে সেনাকে হত্যা করা হয়েছে, রেড সি উপকূল এখন মুক্ত’ ভিডিও ভাইরাল: চীনা বিমানবন্দরে জীবন্ত প্রাণীর খাঁচা ছুড়ে মারছেন কর্মীরা ইরান যুদ্ধের ধাক্কা: শীর্ষ রপ্তানিকারক থেকে এখন দীর্ঘমেয়াদে এলএনজি কিনতে চায় কাতার ইন্দোনেশিয়ার মাউন্ট ব্রোমোয় পর্যটক প্রবেশের পথ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা নয়াদিল্লিতে আজ শুরু হচ্ছে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন জার্মানিতে আঞ্চলিক নির্বাচনকে সামনে রেখে চাপে মের্ৎসের দল সড়কে অনুমোদনহীন ৮২৯ স্লিপার বাস, প্রশ্নের মুখে নিরাপত্তা ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর চলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী সারা দেশে হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু

কিছু টাকার বিনিময়ে নিজেকে বিক্রি করে দিবেন না: নুর

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ৬৫ Time View

নিউজ ডেক্স : ট্রাক মার্কায় ভোট চেয়ে ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি মো. নুরুল হক নুর বলেছেন, আপনারা কিছু টাকার বিনিময়ে নিজেকে বিক্রি করে দিবেন না। ট্রাক মার্কার প্রার্থী আপনাদের সন্তান। জাতীয়স্বার্থ, অধিকার রক্ষায় কাজ করার জন্য সুযোগ দিন। পিছিয়ে থাকা অনুন্নত গলাচিপা-দশমিনার মানুষ ও জনপদের উন্নয়নে কাজ করার সুযোগ দিন।

শনিবার (১৭ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় ফতুল্লার তল্লা রেললাইন এলাকায় গলাচিপা-দশমিনার সর্বস্তরের জনগণের আয়োজনে খালেদা জিয়ার স্বরণে শোক সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মাহফিলে উপস্থিত হয়ে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল বলেন, আমি কিন্তু নারায়ণগঞ্জের সন্তান। আপনারা গলাচিপা, দশমিনাবাসী যারা আছেন নারায়ণগঞ্জে, ইনশাআল্লাহ নুর ভাই পটুয়াখালী-৩ আসনে নির্বাচন করবেন, সংসদ নির্বাচনের আগেই কিন্তু এলাকায় চলে যেতে হবে। নুর ভাইকে নির্বাচিত করতে হবে। কারণ নুর ভাই নির্বাচিত হলে আগামী দিনে এমপি হবে, আগামী দিনে মন্ত্রীও হবে। কারণ তারেক রহমান তাকে অত্যন্ত স্নেহ করেন। 

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ১১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জমশের আলী ঝন্টুর সভাপতিত্ব অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনের গণ অধিকার পরিষদ মনোনীত প্রার্থী আরিফ ভুঁইয়া, মহানগর সভাপতি ও নারায়ণগঞ্জ-২ আসনের গণ অধিকার পরিষদের মনোনীত প্রার্থী কামরুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি মিজানুর রহমান সজিব প্রমুখ।

 

 

 

কিউএনবি/মহন/১৮ জানুয়ারি ২০২৬,/সকাল ১১:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit