শনিবার, ১১ জুলাই ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
শিরোনাম
বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করতে চান শেখ হাসিনা: রাজনীতিতে এক চালবাজি ঘোষণা মাত্র রাত ১টার মধ্যে ১৭ জেলায় অতিভারী বৃষ্টির আভাস খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের চট্টগ্রামের বন্যা উন্নতির পূর্বাভাস, সিলেট-রংপুরে শঙ্কা চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ খামেনির জানাজা-দাফন প্রক্রিয়ায় অংশ নেন ৪ কোটিরও বেশি মানুষ ১৩ উপজেলায় নতুন হাসপাতাল অনুমোদন মিরপুর-১০ মেট্রো স্টেশন এলাকায় অবৈধ দখল উচ্ছেদে অভিযান পাকিস্তানে পিপিপি নেতার বাড়িতে আত্মঘাতী হামলায় ১৭ জনের প্রাণহানি

নোয়াখালীতে গণপিটুনিতে যুবক নিহত

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ৫৭ Time View

নিউজ ডেক্স : নোয়াখালীতে মিজানুর রহমান প্রকাশ (কানা মিজান) নামের এক যুবক গণপিটুনিতে নিহত হয়েছে। নিহতের কোমর থেকে থেকে একটি খেলনা পিস্তল ও একটি চাকু উদ্ধার করা হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের কালিরহাট বাজার থেকে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। নিহত মিজানুর রহমান (৩৬) নরোত্তমপুর ইউনিয়নের ফরাজী বাজার এলাকার শহীদ উল্ল্যার ছেলে।

নিহত যুবক আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ও তার বিরুদ্ধে ৬টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মিজান ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রমের সাথে জড়িত। কবিরহাটের চাপরাশীরহাটসহ বিভিন্ন স্থানে একাধিক ডাকাতির ঘটনা ঘটিয়েছেন তিনি। শনিবার রাত সাড়ে দশটার দিকে কালিরহাট বাজার সংলগ্ন কাজী বাড়ির সামনে মিজানকে দেখতে পেয়ে গণপিটুনি দেয় অজ্ঞাত একদল লোক। এতে শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে। 

কবিরহাট থানার ওসি নিজাম উদ্দিন ভূঁঞা বলেন, মিজানের লাশের চারপাশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা রক্তমাখা অনেকগুলো লাঠি উদ্ধার করা হয়েছে। এছাড়াও তার কোমরে একটি খেলনা পিস্তল ও একটি চাকু পাওয়া গেছে। 

তিনি আরও জানান, মিজান ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কাজের সাথে জড়িত। তিনি এলাকায় মানুষকে ভয়-ভীতি প্রদর্শন করে টাকা আদায় করত। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ আসলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

 

 

 

 

কিউএনবি/মহন/১৮ জানুয়ারি ২০২৬,/সকাল ১১:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit